সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

তর্ক-বিতর্ক করতে গিয়ে দেশে যেন স্বৈরাচার সুযোগ না পেয়ে বসে : তারেক রহমান

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
তর্ক-বিতর্ক করতে গিয়ে দেশে যেন স্বৈরাচার সুযোগ না পেয়ে বসে : তারেক রহমান - Banglar Mati

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তর্ক-বিতর্ক করে করতে গিয়ে দেশে যেন ক্ষতিকর পরিস্থিতি তৈরি না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, “বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক-বিতর্ক হবে, এটা রাজনীতির একটি অংশ। তবে আমাদের খেয়াল করতে হবে, তর্ক-বিতর্ক করতে গিয়ে দেশে যেন এমন পরিস্থিতির উদ্ভব না হয়, যাতে করে সেই স্বৈরাচার অথবা যারা বাংলাদেশের ভালো চায় না এমন কেউ সুযোগ পেয়ে বসে।”

সোমবার খুলনা মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এসময় তিনি বলেন, “গণতন্ত্রের সপক্ষের শক্তি হিসেবে বিএনপির সকলকে অব্যাহতভাবে চেষ্টা করতে হবে যাতে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসে। যেকোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়।”

তারেক রহমান বলেন, “আমরা যদি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে বাংলাদেশ যে খাদের কিনারে চলে গেছে সেখান থেকে উঠিয়ে আনতে সক্ষম হব।”

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী নেতাকর্মীদের ওপর দমন পীড়নের কথাও তুলে ধরেন বিএনপি নেতা তারেক রহমান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102