সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

শিক্ষা, কর্মসংস্থান , শিল্পবাণিজ্য আর পর্যটন বিকাশে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই : হেলাল উদ্দিন আহমেদ

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
শিক্ষা, কর্মসংস্থান , শিল্পবাণিজ্য আর পর্যটন বিকাশে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই : হেলাল উদ্দিন আহমেদ - Banglar Mati

সিলেট-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ বলেছেন , শিক্ষা, কর্মসংস্থান , শিল্পবাণিজ্য আর পর্যটন বিকাশে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই। সিলেট ৪ আসনের তিন উপজেলা দেশের প্রসিদ্ধ প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্পদে সমৃদ্ধ এলাকা। এতদিন স্বৈরাচারের সহযোগীদের লুটপাট আর পরিকল্পনাহীনতায় সব কিছু ধ্বংসের পথে।

 

 

এই অঞ্চলের সন্তানদের শিক্ষা দীক্ষায় উন্নত করলে এখানেই অনেক কর্মসংস্থান তৈরী হবে। এছাড়া পরিকল্পিত পর্যটন জোন তৈরী হলে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। সেখানে শিক্ষিত কর্মীর প্রয়োজন হবে। তাই যুগউপযোগী শিক্ষার বিকল্প নেই। এই প্রজন্মকে তাই শিক্ষা ও শরীর গঠনে সুস্থ খেলাধুলায় মনোযোগী হতে হবে।

 

তিনি সোমবার চিকনাগুল এন আহমেদ পাবলিক হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

 

এন আহমেদ পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রমেশ চন্দ্র আদিত্যর সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এবি এম জাকারিয়া , সমাজসেবী জয়নাল হোসেন, চিকনাগুল ২নং ওয়ার্ড এর ইউপি সদস্য মুজিবুর রহমান , ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক আরমান জাবির , জৈন্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস হোসেন , খান টি স্টেটের ম্যানেজার বিশু ধর, সিলেট জেলা ওলামাদলের সদস্য সচিব এম এম কামাল , জেলা ছাত্রদলনেতা জসিম উদ্দিন , স্বেচ্ছাসেবকদল নেতা কামাল উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102