শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

সিসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আজম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
সিসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আজম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ - Banglar Mati

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আজম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাত পোনে ১১ টায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসএমপি’র অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম সাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘন্টায় সিলেটে আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এরমধ্যে সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খানও রয়েছেন।

সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য আজম খান নগরের ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। ১/১১ উদ্ভূত তত্ত্বাবধায়ক সরকারের সময় সিসিকের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে ছিলেন। তৎকালীন মেয়র বদরউদ্দিন আহমদ কারাবন্দি হলে আজম খানকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেয়া হয়। সবশেষ ২০২৩ সালে অনুষ্ঠিত সিসিক নির্বাচনে ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি।

আজম খান নগরের মোগলাবাজার থানা এলাকার পাঠান পাড়া, খান বাড়ির বাসিন্দা। গত ২৪ ঘন্টার অভিযানে আজম খান ছাড়া অন্য গ্রেপ্তারকৃতরা হলেন- নগরের বারুতখানার বাসিন্দা, ছাত্রলীগ কর্মী সাইরুল কবীর সঞ্জয় (২৯), একই এলাকার বাসিন্দা ও বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের ক্রীড়া সম্পাদক সানি কবীর (২৯), দক্ষিণ সুরমার তেতলি এলাকার বাসিন্দা, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত মকন মিয়া এবং সিলেট জেলা তাঁতী লীগের পাঠাগার বিষয়ক সম্পাদক, দক্ষিণ সুরমার বানেশ্বরপুরের বাসিন্দা মো. ময়নুল ইসলাম (৩৮)।

পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্টে সিলেট নগরে এ পর্যন্ত অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102