সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

বিএনপি নেতার অফিস থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
বিএনপি নেতার অফিস থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার - Banglar Mati

নারায়ণগঞ্জে বিএনপি নেতার অফিস থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাসেল ওরফে ডঙ্কু রাসেল সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটির ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আফজাল হোসেনে বলেন, আমার অফিসে সোমবার রাতে একটি সালিশ চলছিল। তখন অফিসে প্রায় শতাধিক লোক ছিল। এসময় পুলিশ রাসেলকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. শাহিনুর আলম বলেন, বিএনপি নেতাদের সঙ্গে আঁতাত করে আওয়ামী লীগের নেতাকর্মীরা চলতেছে। বিএনপির এক ওয়ার্ড নেতার অফিস থেকে ছাত্রলীগ নেতা রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যাচেষ্টার মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, রাসেল নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের হাত ধরে ছাত্রলীগের রাজনীতিতে প্রবেশ করেন। তিনি আওয়ামী লীগের সভা-সমাবেশে সক্রিয় ছিলেন। জুলাই-আগস্ট আন্দোলন প্রতিহত করতে রাসেল তার বাহিনী নিয়ে তৎপর ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102