সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

চট্রগ্রামে পুলিশের উর্ধ্বতন কর্মকতা সহ আট জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
চট্রগ্রামে পুলিশের উর্ধ্বতন কর্মকতা সহ আট জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা - Banglar Mati

চট্টগ্রামের পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশের তিন কর্মকর্তাসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছেন মামুন আলী (কিং আলী) নামের বহিষ্কৃত বিএনপি নেতা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তৃতীয় মহানগর হাকিম আলমগীর হোসেনের আদালতে থানায় নির্যাতন, চাঁদা দাবি ও মাল লুটের অভিযোগ এনে মামলা করেন তিনি।

মামুন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। চাঁদা না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, লুটপাট মামলায় ২০২৪ সালের ১৭ অক্টোবর তাকে গ্রেপ্তার করে পাহাড়তলী থানার পুলিশ।

এই মামলায় জামিন নিয়ে কিছুদিন আগে কারাগার থেকে বের হন তিনি। এরপর পাহাড়তলী থানার ওসিসহ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেন মামুন। মামলায় পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ, উপপরিদর্শক (এসআই) মানিক ঘোষ, বন্দর থানার উপপরিদর্শক মো. আসাদুল হক, কিশোর মজুমদার, খাতুনগঞ্জের এস এস ট্রেডিংয়ের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম, ব্যবস্থাপক আরিফ মঈনুদ্দিন, উপব্যবস্থাপক মোহাম্মদ আমান ও সুপারভাইজার দিদার হোসেন সজিকে আসামি করা হয়।

বাদীপক্ষের আইনজীবী আশরাফুর রহমান কালের কণ্ঠকে বলেন, চাঁদা দাবি ও থানায় নিয়ে নির্যাতন এবং মাল লুটের অভিযোগ এনে মামলাটি করা হয়েছে।আসামিরা মামুনের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তাকে গ্রেপ্তার করে নির্যাতন করা হয়। আসামিরা তার ডিপো থেকে পাঁচ কোটি টাকার পাথর নেন। এসব অভিযোগে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনজন উপপরিদর্শকসহ আটজনকে আসামি করা হয়।

মামলার আবেদন গ্রহণ করে আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার আবেদনে বলা হয়েছে, গত বছরের ১০ অক্টোবর বন্দর থানার জিএইচ এন্টারপ্রাইজ থেকে ২০ হাজার টন পাথর কিনে পাহাড়তলীর টল রোডের কিং আলী গ্রুপের ডিপোতে রাখেন বাদী। একই বছরের ১৭ অক্টোবর আসামিরা ডিপোর কার্যক্রমে বাধা দেন। মামলার বাদী প্রতিবাদ করলে পাহাড়তলী থানার এসআই মানিক ঘোষ ওসির সঙ্গে দেখা করতে বলেন। সন্ধ্যায় বাদী ওসির কাছে গেলে পাথর কেনার রসিদ ও বাদীর সব জায়গার মূল্য ১০০ কোটি টাকা নির্ধারণ করে ১ শতাংশ, অর্থাৎ এক কোটি টাকা চাঁদা দাবি করেন। কিন্তু বাদী চাঁদা দিতে অসম্মতি জানিয়ে থানা ত্যাগ করেন।

ওই দিন রাত ১০টার দিকে এসআই মানিক ঘোষ অতি দ্রুত থানায় গিয়ে চাঁদার টাকা দিতে বলেন। একই সঙ্গে বাদীর করা আগের একটি মামলা থেকে হালিশহর থানার সাবেক ওসি প্রণব চৌধুরীর নাম বাদ দিতে বলেন। তাতে রাজি না হওয়ায় বাদীকে থানায় আটকে মারধর করা হয়। এ সময় শ্বাসরুদ্ধ করে হত্যার উদ্দেশ্যে গলা টিপে ধরা এবং সারা রাত নির্যাতন করায় বাদী অজ্ঞান হয়ে পড়েন। পরদিন তাকে পাহাড়তলী থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ ছাড়া আসামিরা মামলার বাদীর ডিপো থেকে পাঁচ কোটি ৬০ লাখ টাকার ২০ হাজার টন পাথর, মাটি, স্কেলসহ অনেক মাল লুট করে নিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102