সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

অপারেশন ডেভিল হান্ট : সিলেটে ১ম দিনে ছাত্রলীগ নেতা আটক

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
অপারেশন ডেভিল হান্ট : সিলেটে ১ম দিনে ছাত্রলীগ নেতা আটক - Banglar Mati

দেশের বিভিন্ন স্থানে শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হলেও সিলেটে প্রথম দিন পরিচালিত হয়নি। একদিন পর রোববার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তিনজনকে গ্রেফতারের মধ্যদিয়ে সিলেটে বিশেষ এই অপারেশন শুরু হয়েছে।

পুলিশ বলছে- যেহেতু ঘোষণার পর এই অভিযান পরিচালিত হয়েছে- তাই যৌথ বাহিনীর অপারেশন না হলেও পুলিশের হাতে গ্রেফতারকৃতদেরকেও ‘অপারেশন ডেভিল হান্ট’র আওতায় ধরা হবে। রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ও সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে পুলিশের বিশেষ টিম অভিযান চালিয়ে এ তিনজনকে গ্রেফতার করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম কওমি কণ্ঠকে জানান-  সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অয়ন দাস (২৭) সিলেট মহানগরের বাগবাড়ি এলাকার প্রমুক্ত একতা ১৭৮/৮-এর বিমল কান্তি দাসের ছেলে ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সহসভাপতি।

সিলেট কোতোয়ালি থানাপুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করে।

পৃথক অভিযানে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল জলিল তালুকদারকে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার লালারচক গ্রামের আব্দুল খালিকের ছেলে।

অপর অভিযানে জাহেদ আহমদ (৩৪) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সিলেটের শাহপরাণ থানাধীন বহর আবাসিক এলাকার মাওলানা মৃত জামিল আহমদের ছেলে ও সিলেট মহানগর ৩৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

সিলেটে ‘অপারেশন ডেভিল হান্ট’ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102