বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে ৩২ নম্বরের বাড়ি, যা বলছেন উপদেষ্টা ও অভ্যুত্থান সংশ্লিষ্টরা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পর বুধবার রাতভর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুলডোজার দিয়ে ভবনটির একাংশ ভেঙে দেয়া হয়। যেসময় এই ভাঙচুর চলছিল তখন পূর্বনির্ধারিত এক ভার্চুয়াল ভাষণে এর সমালোচনা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, যিনি গত পাঁচই অগাস্ট দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন।

বৃহস্পতিবার সকালেও ভবনটিকে বুলডোজার দিয়ে ভাঙতে দেখা যায়। তবে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ বিবিসি বাংলাকে বলেন, “এখন কোনো সমস্যা নাই। ম্যাক্সিমাম চলে গেছে। এখন আর লোকজন নাই”।

বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে ৩২ নম্বরের বাড়ি, যা বলছেন উপদেষ্টা ও অভ্যুত্থান সংশ্লিষ্টরা - Banglar Matiসেখানে “পুলিশ কোনো পাহারা-টহলে নেই” বলেও জানান তিনি। গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হবার ছয় মাস পর ছাত্র সমাজের উদ্দেশে মঙ্গলবার শেখ হাসিনা ভাষণ দেবেন– এমন খবর আসার পর থেকেই এনিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।

শেখ হাসিনা বক্তব্য দিলে ধানমন্ডি ৩২ নম্বরের ভবনে ভাঙচুর চালানো হবে উল্লেখ করেও সামাজিক মাধ্যমে নানা পোস্ট দেয়া হয়। তবে ভাষণের আগেই সেখানে ভাঙচুর শুরু হয় এবং আগুন ধরিয়ে দেয়া হয়।ভবনটি থেকে অবকাঠামোর বিভিন্ন জিনিস লুটের ঘটনাও ঘটে।

বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে ৩২ নম্বরের বাড়ি, যা বলছেন উপদেষ্টা ও অভ্যুত্থান সংশ্লিষ্টরা - Banglar Matiদেশের বিভিন্ন স্থানে হামলা

ধানমন্ডি ৩২ নম্বরে হামলার পরে তা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ সংশ্লিষ্টদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

ধানমন্ডিতে থাকা শেখ হাসিনার আরেকটি বাসভবন সুধাসদনেও হামলা চালানো হয়। রাতে ঘটনাস্থলে গিয়ে ভবনের দুটি তলায় আগুন জ্বলতে দেখা যায়।

খুলনা মহানগরের ময়লাপোতা এলাকায় অবস্থিত ‘শেখ বাড়ি’ নামে পরিচিত একটি স্থাপনাও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। এটি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচার বাড়ি।

বুলডোজার দিয়ে ভেঙে দেয়া হয় কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাড়িও।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভোলার বাসভবনে হামলা ও অগ্নিসংযোগ চালনো হয়।

চট্টগ্রাম ও সিলেটে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়। রংপুরের দুটি শিক্ষা প্রতিষ্ঠান রংপুর বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজে স্থাপিত শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটে।

বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে ৩২ নম্বরের বাড়ি, যা বলছেন উপদেষ্টা ও অভ্যুত্থান সংশ্লিষ্টরা - Banglar Matiবুলডোজার দিয়ে ভাঙা হয় ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ‘মুজিব ম্যুরাল’।

এছাড়াও দেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে থাকা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নামফলক ভেঙে দেয়া হয়েছে। এরমধ্যে আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

উপদেষ্টা ও অভ্যুত্থান সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া

ধানমন্ডি ৩২ নম্বরসহ সারাদেশে ভাঙচুরের ঘটনায় সামাজিক মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

রাত আড়াইটার দিকে উপদেষ্টা মাহফুজ আলম, “গড়ার তাকত আছে আমাদের?” শিরোনামে একটি ফেসবুক পোস্ট দেন।

লম্বা পোস্টের একটি অংশে তিনি লিখেছেন, “ভাঙ্গার পরে গড়ার সুযোগ এসেছে, কিন্তু অনন্ত ভাঙ্গা প্রকল্প আমাদের জন্য ভালো ভবিষ্যতের ইঙ্গিতবহ না। গড়ার প্রকল্পগুলো খুব দ্রুতই শুরু ও বাস্তবায়ন হবে। আপনারা গড়ার কাজে সক্রিয় হোন”।

বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হাসনাত আব্দুল্লাহ নিজের ফেসবুক পেইজে লেখেন, “আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে”।

পরে রাত পৌনে ১০টার দিকে তিনি লেখেন, “ঐক্যবদ্ধ বাংলাদেশ”।

রাত ১১টার দিকে দেয়া এক পোস্টে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম লেখেন, “আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট!”

শেখ হাসিনার প্রতিক্রিয়া

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলার সমালোচনা করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, “দেশের স্বাধীনতা কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ফেলবে এই শক্তি তাদের হয়নি। তারা একটি দালান ভেঙে ফেলতে পারবে, কিন্তু ইতিহাস মুছতে পারবে না।”গত পাঁচই অগাস্ট গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি। সেখান থেকেই বুধবার অনলাইনে বক্তব্য রাখেন তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে তার বক্তব্য সরাসরি প্রচার করা হয়।

৩২ নম্বরের বাড়িতে শেখ মুজিব ও বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্মৃতির কথা উল্লেখ করে তিনি বলেন, “ওই বাড়িটাকে কেন ভেঙে ফেলা হচ্ছে? কারা ভাঙে, দেশের মানুষের কাছে বিচার চাই।”বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুথ্থানে শেখ হাসিনার সরকার পতনের ছয় মাস পূর্ণ হয় বুধবার।

বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে ৩২ নম্বরের বাড়ি, যা বলছেন উপদেষ্টা ও অভ্যুত্থান সংশ্লিষ্টরা - Banglar Matiআওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্ট দিয়ে বলা হয়, রাত ৯টায় এক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে ছাত্রদের উদ্দেশে কথা বলবেন শেখ হাসিনা।

এরপর ওই একই সময়ে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িকে কেন্দ্র করে কর্মসূচির কথা জানা যায় কয়েকটি ফেসবুক আইডি থেকে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102