বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

খুলনা যুব মহিলা লীগ নেত্রী জলি গ্রেফতার

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
খুলনা যুব মহিলা লীগ নেত্রী জলি গ্রেফতার - Banglar Mati

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় যুব মহিলা লীগের নেত্রী ও খুলনা সিটি করপোরেশনের সংরক্ষিত ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকের জেসমিন পারভীন জলিকে (৫৭) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে খুলনার লবনচরা থানাধীন মোল্লাপাড়া মেইন রোড তার স্বামীর বাসা থেকে গ্রেপ্তার করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারের বিষয় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর সোয়া ১টার দিকে লবনচরা থানাধীন মোল্লাপাড়া মেইন রোড, হোল্ডিং নং ৯০/১২ এর বাসায় অভিযান চালিয়ে অ্যাডভোকের জেসমিন পারভীন জলিকে গ্রেপ্তার করা হয়। তিনি সাবেক খুলনায় সংরক্ষিত আসনের কাউন্সিলর ছিলেন। এছাড়া ওয়ার্ড যুবলীগের মহিলা নেত্রী ছিলেন। তার স্বামী মো. খায়রুল আলমের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, জেসমিন পারীভন জলির খুলনা সদর থানার মামলা নং-২৪, তারিখ-২১/০৯/২০২৪ খ্রিঃ, ধারা-১৪৩/১৪৭/১৪৮/৩২৩/৩২৫/৩০৭/১১৪/৫০৬ তৎসহ ১৯০৮ সনের বিষ্ফোরক দ্রব্য আইনের ৩/৪ এর এজাহারনামীয় আসামি। এছাড়া গত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য তার সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগিতায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেন।

 

জানা গেছে, ২০২৩ সালে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত ১০ নং ওয়ার্ডে কাউন্সিরর পদে প্রার্থী ছিলেন অ্যাডভোকেট জেসমিন পারভীন জলি। ওই নির্বাচনে তিনি বিজয়ীও হন। যুব মহিলা লীগের নেত্রী হিসেবে তিনি খুলনার আদালতের পিপি ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102