সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

আমরা কারো কাছে চাঁদা চাইনি, চাঁদা চাইবো না : ড: শফিকুর রহমান

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
আমরা কারো কাছে চাঁদা চাইনি, চাঁদা চাইবো না : ড: শফিকুর রহমান - Banglar Mati

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ৫ তারিখে প্রমাণ দিয়েছি আমরা আল্লাহকে ভয় করি। আমাদের হাতে কারও সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি, লুণ্ঠনও হয়নি। আমরা কারও কাছ থেকে চাঁদা চাইনি, চাঁদা চাইবোও না ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে জামায়াতের জয়পুরহাট জেলা শাখার কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির আরও বলেন, ‘যদি কোনোদিন আল্লাহর রহমতে এবং আপনাদের (জনগণ) ভালোবাসায় জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে, তখন আমরা দেশের মালিক হবো না; আমরা তখন হবো আপনাদের সম্পদের পাহারাদার, চৌকিদার।’

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সরকারকে উদ্দেশ্য করে বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচিত সরকারের হাতে এ দেশ তুলে দিতে হবে। তিনি বলেন, সংস্কারের জন্য যা সময় দরকার আমরা তা দিতে প্রস্তত। তবে যেনতেন নির্বাচন বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না।

জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে বক্তব্য দেন বগুড়া অঞ্চলের টিম সদস্য আব্দুর রহিম, সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল, বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হকসহ জেলা-উপজেলা পর্যায়ে জামায়াত নেতারা বক্তব্য দেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102