সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

সাবেক র‌্যাব প্রধান হারুন অর রশিদের উপর গ্রেফতারী পরোয়ানা জারি

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
সাবেক র‌্যাব প্রধান হারুন অর রশিদের উপর গ্রেফতারী পরোয়ানা জারি - Banglar Mati

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাবেক মহাপরিচালক মো. হারুন অর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)।

রোববার জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ ও গুমের অভিযোগে তার বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এদিন প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায়, জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর জন্য যখন র‌্যাবের হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল তখন হারুন অর রশিদ র‌্যাবের মহাপরিচালক ছিলেন। প্রাথমিক তদন্তে দেখা গেছে, এ নির্দেশ প্রদানের ক্ষেত্রে সাবেক র‌্যাবপ্রধানের দায় আছে।

এ পর্যায়ে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল হারুন অর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

তবে আন্দোলন চলাকালীন হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার অভিযোগের জবাবে র‌্যাব সদরদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে দাবি করা হয়, বিক্ষোভ চলাকালে তাদের হেলিকপ্টার থেকে শুধু কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে।

বিবৃতিতে গুলি ছোড়ার অভিযোগ অস্বীকার করে বলা হয়, কিছু মহল ইচ্ছাকৃতভাবে হেলিকপ্টার ব্যবহারকে বিতর্কিত করার চেষ্টা করছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102