সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

অনুপ্রবেশকারীদের বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান : তারেক রহমান

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
অনুপ্রবেশকারীদের বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান : তারেক রহমান - Banglar Mati

অনুপ্রবেশকারীদের বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ বিষয়ে তিনি বলেছেন, সবাইকে সতর্ক থাকতে ও সচেতন থাকতে হবে যেন অনুপ্রবেশকারীরা ঢুকতে না পারেন। রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকতে পারে। কিন্তু সবার এক জায়গায় থাকতে হবে, নির্দিষ্ট সময় পর পর আইন ও সংবিধান মেনে ভোট হতে হবে, নির্বাচন দিতে হবে। ভোটই একমাত্র জবাবদিহি তৈরি করতে পারে।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।তারেক রহমান বলেন, নিজের এলাকায় গাড়িবহরের সামনে কিছু মানুষকে দেখে অবাক হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। গত বছরের ৫ আগস্টের পর থেকে এমন মানুষ ভিড় করা শুরু করেছেন।

তিনি বলেন, ১৭ বছরের আওয়ামী লীগের নির্যাতন-অত্যাচার, ত্যাগ ভুলে না গিয়ে প্রত্যেকের নিজেদের মধ্যে জিজ্ঞাসা আসা উচিত… অপরিচিত মানুষগুলোকে কেন বিএনপির কাছে আসতে দেব? নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। যেন অনুপ্রবেশকারীরা ঢুকতে না পারেন। মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। কিন্তু অনুপ্রবেশকারী নয়।

কাউকে সুবিধা দেওয়ার জন্য বিএনপির নেতাকর্মীরা ১৭ বছর নির্যাতন সহ্য করেনি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিনীত ও করজোড়ে নেতাকর্মীদের অনুরোধ করেন, মোটরসাইকেল ওয়ালা

অনুপ্রবেশকারীদের দলে ভেড়াবেন না। ভিড় করতে দেবেন না, বিভ্রান্ত হবেন না, কোনো বিভ্রান্তমূলক কাজ করবেন না। তাদের দলে ভেড়ালে দলীয় নেতাকর্মীদের জন্য ভালো হবে না। অন্য কেউ যদি সরকার গঠন করে, তাহলে রাজনৈতিক কর্মী হিসেবে মনোযোগ থাকা উচিত, সেটি দলের জন্য ভালো হবে না। মানুষের পাশে দাঁড়ান, তাদের মত করে নিজেদের তৈরি করতে হবে।

তিনি বলেন, উদাহরণ আছে, জনগণ যখন ক্ষিপ্ত হয় তখন স্বৈরাচারদের পালাতে বাধ্য করে। ৫ তারিখ তার উদাহরণ। তাই জনগণের সমর্থন নেওয়ার চেষ্টা করছে বিএনপি। দিন শেষে জনগণের কাছেই ফিরতে হবে। জনগণ মুখ ফিরিয়ে নিলে কিছুই করার থাকবে না।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102