সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিলেট কমিটি বিলুপ্ত

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিলেট কমিটি বিলুপ্ত - Banglar Mati

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।রোববার (১৯ জানুয়ারি) ওই ইউনিটের বিলুপ্তি ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও মহাসচিব এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।ফোরামের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর বছরের শুরুতেই সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু নির্বাচন নিয়ে আইন অঙ্গণে আলোচনা যেন থামছেই না। তৃণমূলের নেতাকর্মীদের তথ্যমতে সুষ্ঠু ভোট হওয়ার পরও দলীয় কোন্দলেই ভরাডুবি হয়েছে বিএনপিপন্থি আইনজীবীদের। যদিও বিএনপি থেকে ৭ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচনে ভোটগ্রহণ শেষে শুক্রবার (১৬ জানুয়ারি) ভোরে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ তারেক। নির্বাচনে ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬৬ প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগপন্থি ৯, বিএনপিপন্থি ৭ এবং জামায়াতপন্থিরা ২টি পদে বিজয়ী হয়েছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট শাখার সভাপতি ছিলেন অ্যাডভোকেট এখলাসুর রহমান ও সাধারণ সম্পাদক ছিলেন অ্যাডভোকেট বদরুল আলম চৌধুরী।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102