মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চঞ্চল দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

দৌলতপুরে ৭৯৫ ভুয়া জন্মনিবন্ধনের তথ্য ফাঁস করায় হত্যার হুমকি

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
দৌলতপুরে ৭৯৫ ভুয়া জন্মনিবন্ধনের তথ্য ফাঁস করায় হত্যার হুমকি - Banglar Mati

মানিকগঞ্জের দৌলতপুরে ৭৯৫ ভুয়া জন্মনিবন্ধনের তথ্য ফাঁস করায় চরকাটারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সেলিম মোল্লাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে

এ ঘটনার প্রতিকার ও জীবনের নিরাপত্তা চেয়ে আজ শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মোহাম্মদ সেলিম মোল্লা।

ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা গেছে, চরকাটারীতে নতুন যোগ দেওয়া সেলিম জন্মনিবন্ধন নিয়ে আগে হওয়া অনিয়মের তথ্য প্রশাসন ও সাংবাদিকদের জানান। এর জেরে গত ৩১ ডিসেম্বর জিয়নপুর ইউনিয়নের জৈন্তা সেতুতে মুখোশ ও মাস্ক পরা তিন ব্যক্তি সেলিমকে আটক করে হুমকি দেন।

প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সেলিম মোল্লা বলেন, ‘আমি চরকাটারী ইউনিয়নে অবৈধভাবে ৭৯৫টি জন্মনিবন্ধন হওয়ার তথ্য ফাঁস করি। সেই ক্ষোভে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম আজকের পত্রিকাকে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আহসানুল আলম বলেন, ‘আমি অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।’

সুত্রঃ আজকের পত্রিকা

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102