সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর এর মুক্তিতে সিলেটে আনন্দ মিছিল

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী  বাবর এর মুক্তিতে সিলেটে আনন্দ মিছিল - Banglar Mati

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মির্জা লুৎফুজ্জামান বাবর এর উপর দশ ট্রাক অস্ত্র মামলা থেকে মুক্তি উপলক্ষ্যে বাবর মুক্তি পরিষদ সিলেটের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৮টায় মিছিলটি বন্দরবাজার থেকে শুরু করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন ও সমাবেশে বক্তব্য রাখেন, বাবর মুক্তি পরিষদ সিলেটের আহ্বায়ক মোঃ নূরুল হুদা তালুকদার, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান খোকন, মোঃ আব্দুল মান্নাফ, মোঃ আব্দুল মোতালেব, এনামুল হক উজ্জল, আইনুল ইসলাম, সদস্য মির্জা মোঃ ইসা, মির্জা শফিকুল সংগ্রাম, মোঃ শাহবাজ মিয়া, মোঃ সাহেদ, মোঃ আরিফ, শিহাব আহমদ, তানজিল হোসেন বাপ্পী, মোঃ সাদিক, মিন্টু মিয়া, সাব্বির আহমেদ, রাসেল মিয়া, মোহাজিদ, রাশেদ, জুনাইদ, মোঃ সুজন মিয়া, বাবুল মিয়া, মোঃ হৃদয় মিয়া, মোঃ আরিফ, গোলাপ মিয়া, হাফিজুর রহমান, রুবেল মিয়া, আজাদ হোসেন সুমন, মোঃ ফারুকুল ইসলাম, মোঃ রাকিব, মোঃ জিসান খান, মোঃ আরিফ, মোঃ মোঃ জিসান খান বাবু সহ বাবর মুক্তি পরিষদ সিলেটের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর তিনবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি সততা ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। তিনি সৎ ও সাহসী একজন নেতা ছিলেন। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাজানো মামলায় দীর্ঘদিন অবৈধ সরকারের রোষানলে পড়ে মিথ্যা মামলায় লুৎফুজ্জামান বাবরকে আটক রাখা হয়। তার মুক্তিতে সিলেট সহ সারা বাংলাদেশের মানুষ আজ আনন্দিত। এ দেশে আর কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত এ বিপ্লব আমরা হারাতে দেবো না।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102