সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে বাসদ ও চারণের কর্মসূচি

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে বাসদ ও চারণের কর্মসূচি - Banglar Mati

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে-১৪ ডিসেম্বর শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে সকাল সাড়ে ৯টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা শেষে চৌহাট্টাস্হ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা শাখার উদ্যোগে সন্ধ্যা ৬টায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বলন করা হবে।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে সকাল সাড়ে ৯টায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা সহকারে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা শাখার উদ্যোগে সকাল ১০টার ভোলানন্দ নৈশ্য বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা এক যুক্ত বিবৃতিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের কর্মসূচি সফল করার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102