সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

কুশল বিনিময় কালে খন্দকার মুক্তাদির বিএনপির ৩১ দফা

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
কুশল বিনিময় কালে খন্দকার মুক্তাদির বিএনপির ৩১ দফা - Banglar Mati

সিলেট নগরীর মজুমদারী মসজিদে শুক্রবার (২৯ নভেম্বর) জুম্মার নামাজ শেষে মুসল্লী ও এলাকাবাসীর সাথে কুশল বিনিময় কালে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশের মাটিতে আর কোনো স্বৈরাচার বা ফ্যাসিসকে চাই না মানুষ। ফ্যাসিবাদী রাজনীতি চিরতরে নির্মূল করতে হবে। সকল গুম ও খুনের বিচার করতে হবে। এমন একটি দেশ গড়তে হবে, যেখানে ভয়-ভীতি থাকবে না। সবার কথা শোনা হবে। ছেলে-মেয়েদের দেশ ত্যাগের তাড়না থাকবে না। আগামীর বাংলাদেশ হবে এমন গর্বের দেশ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফাকে আগামী দিনের রাষ্ট্র মেরামত ও পরিচালনার রূপরেখা মানুষের কাছে পৌছে দিতে হবে।

বিগত স্বৈরাচার সরকার ১৭ বছরের শাসনকালে এ দেশের মানুষের যেসব মৌলিক অধিকার কেড়ে নিয়েছিলো, তার থেকে দেশের মানুষকে মুক্তি প্রদানের সনদ হচ্ছে এই ৩১ দফা। মানুষ যেন সুবিচার পায়, মাথা উঁচু করে নিজের অধিকার নিয়ে বাঁচতে পারে- ৩১ দফা হচ্ছে তার রূপরেখা। তিনি দেশের সাম্প্রতিক অস্থিতিশীল অবস্থার কথা উল্লেখ করে সবাইকে সতর্ক থাকতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, যুগ্ম-সম্পাদক শামীম মজুমদার, আব্দুল ওয়াহিদ সোহেল, দুর্যোগ ত্রান সহ সম্পাদক দেওয়ান আরাফাত জাকি, স্থানীয় সরকার সহ সম্পাদক মিনহাজ পাঠান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সৈয়দ সারোয়ার রেজাসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্নস্থরের নেতাকর্মীবৃন্দ।

সিলেট নগরীর মজুমদারী মসজিদে শুক্রবার (২৯ নভেম্বর) জুম্মার নামাজ শেষে মুসল্লী ও এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102