সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

সিলেট লালবাজারে আবাসিক হোটেল থেকে লা শ উদ্ধার

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
সিলেট লালবাজারে আবাসিক হোটেল থেকে লা শ উদ্ধার - Banglar Mati

সিলেট মহানগরের বন্দরবাজার এলাকার লালবাজারের হোটেল আল-জালাল থেকে রুকন ওরফে লোকমান (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) বিকাল ৩টার দিকে কোতোয়ালি মডেল থানাপুলিশ দরজা ভেঙে লাশটি উদ্ধার করে। লোকমান সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ইউনিয়নের পিরপুর গ্রামের মৃত ইয়ারুজ আহমদ চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, লোকমানের ভিটে মাটি নেই। তিনি গত জানুয়ারি থেকে আল-জালাল হোটেলের একটি কক্ষে প্রতিদিন ১০০ টাকা ভাড়ায় বসবাস করছেন। লুকমান ক্যান্সার রোগে আক্রান্ত। কোনো কাজ-কর্ম করতেন না। প্রবাসী স্বজনরা টাকা দিলে তা দিয়ে জীবন নির্বাহ করতেন। প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার রাতেও তিনি তার কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু বুধবার সকাল থেকে লুকমানের কক্ষের দরজা না খোলায় বিকালে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে বিছানা থেকে তার লাশ উদ্ধার করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান- এটি একটি স্বাভাবিক মৃত্যু। নিহতের বোনের বাড়ি সিলেটের শাহপরাণ এলাকায়। লাশ উদ্ধারের পর তাকে খবর দেওয়া হয়েছে। চাইলে আবেদন ও অনুমতিসাপেক্ষে ময়না তদন্ত ছাড়া লাশ নিয়ে দাফন করতে পারবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102