সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

কুমিল্লায় শাকের ভিতরে গাঁজা সহ আটক ২ নারী

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
কুমিল্লায় শাকের ভিতরে গাঁজা সহ আটক ২ নারী - Banglar Mati

কুমিল্লায় অভিনব কায়দায় কুমড়া শাকের মধ্যে পেঁচিয়ে গাঁজা পাচারকালে দুই নারীকে আটক করা হয়েছে। আজ শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজার এলাকায় ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা ১৩ কেজি গাঁজা উদ্ধার করে মাদকবিরোধী দল।

ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি কুমিল্লার উপপরিদর্শক মো. মুরাদ হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী দল সকালে কুমিল্লা জেলার বুড়িচং নিমসার বাজারসংলগ্ন গাড়িচালকদের বিশ্রামাগারের সামনে তল্লাশি অভিযান চালায়। কুমিল্লা হতে ঢাকাগামী একটি বাসে মালামালের বাক্সে তল্লাশি করার সময় একটি বাজারের ব্যাগে কুমড়া শাক দিয়ে ঢাকা অবস্থায় ৭ কেজি গাঁজা পাওয়া যায়।

এ ঘটনায় গাঁজা পাচারে জড়িত জাহানারা (৫০) নামে এক নারীকে আটক করা হয়। আটককৃত আসামি কুমিল্লা জেলার তিতাস উপজেলার কাশিপুর গ্রামের মৃত শরীফ আলীর মেয়ে। পরে একই বাসে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজাসহ জুবেদা বেগম (৪৭) নামে আরেক নারীকে আটক করা হয়। জুবেদা বেগম গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানার গোবাহাড়া এলাকার মৃত ইয়াদ আলী মোল্লার মেয়ে।

ওই দুই নারীর বিরুদ্ধে উপপরিদর্শক মো. মুরাদ হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় নিয়মিত মামলা দায়ের করছেন বলে জানান ডিএনসি উপ- পরিচালক চৌধুরী ইমরুল হাসান।

উল্লখ্য, সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের এই নিমসার বাজার এলাকা থেকে শাকসবজির আড়ালে গাঁজা পাচারের আরেকটি ঘটনা ঘটে। পরে বিপুল পরিমাণ গাঁজাসহ বেশ কয়েকজনকে আটক করে ডিএনসি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102