সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

ঝুলে আছে পেট্রোবাংলার আওতাধীন ১৩ কোম্পানির স্বতন্ত্র বেতন কাঠামো

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
ঝুলে আছে পেট্রোবাংলার আওতাধীন ১৩ কোম্পানির স্বতন্ত্র বেতন কাঠামো - Banglar Mati

বাংলাদেশ তেল-গ্যাস খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) আওতাধীন ১৩ কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়নের কাজ সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে ঝুলে আছে। এ ব্যাপারে সরকারের জ্বালানি বিভাগ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হলেও কোম্পানিগুলোর আর্থিক ও প্রয়োজনীয় সক্ষমতা যাচাইয়ের কাজ এখনও সম্পন্ন হয়নি। কোম্পানিগুলোর কর্মকর্তা-কর্মচারীরা গত কয়েক বছর ধরে বিদ্যুৎ খাতের কোম্পানিগুলোর মতো স্বতন্ত্র বেতন কাঠামো দাবি করে আসছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যুতের কোম্পানিগুলোতে কেউ সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মজীবন শুরু করলে ৫১ হাজার টাকা মূল বেতন পাচ্ছেন, সেখানে পেট্রোবাংলার আওতাধীন কোম্পানিগুলোতে একই পদে বেতন পাচ্ছেন ২২ হাজার টাকা। দ্বিগুণেরও বেশি বেতনবৈষম্যের কারণে গ্যাস খাতের কোম্পানি থেকে মেধাবীরা বিদ্যুৎ খাতে যোগ দিতে আগ্রহী হয়ে উঠছেন। জানা গেছে, সরকারি বেতন স্কেল (২০১৫) অনুযায়ী, প্রথম শ্রেণির একজন কর্মকর্তার মূল বেতন যেখানে ২২ হাজার টাকা দিয়ে শুরু, সেখানে কোম্পানি আইন অনুযায়ী একই পদে একজন কর্মকর্তার বেতন শুরু ৩৯ হাজার টাকায়। তবে বিদ্যুতের ক্ষেত্রে দেখা যায়, কখনও কখনও একই পদের কর্মকর্তাদের বেতন দ্বিগুণ থেকে আড়াইগুণ।

এ অবস্থায় পেট্রোবাংলার ১৩ কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি তোলেন। এ জন্য নানা কর্মসূচি পালন করেন তারা। এর পরিপ্রেক্ষিতে ২০২১ সালের তৎকালীন সরকারের জ্বালানি বিভাগ থেকে স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়ের নির্দেশনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়।

পেট্রোবাংলা সূত্র জানায়, জ্বালানি বিভাগের নির্দেশনায় স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়নে ‘অ্যাকচুয়ারি বাংলাদেশ’ নামে একটি প্রতিষ্ঠানকেই অধিকাংশ কোম্পানির পরামর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই কোম্পানির কাজেও অত্যন্ত ধীরগতি। ফলে আদৌ স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

পেট্রোবাংলার ১৩ কোম্পানি স্বতন্ত্র পে-স্কেল বা স্বতন্ত্রও বেতন কাঠামো দাবি করে আসছে ২০২০ সাল থেকে। দাবি আদায়ে তখন গ্যাস খাতের কোম্পানিগুলোতে গঠিত অফিসার্স অ্যাসোসিয়েশন, সিবিএ সংগঠনগুলো বেশ সক্রিয় ছিল। তারা নিজেদের মধ্যে একাধিক সভা-সেমিনার করছে। দাবি-দাওয়ার আলোচনা জারি রেখে ছিল অনলাইনেও। একাধিক কোম্পানির অফিসার্স অ্যাসোসিয়েশন, সিবিএ নেতারা নিজ নিজ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্বতন্ত্র বেতন কাঠামোর উদ্যোগ নিতে চিঠি দেন। চিঠিদাতাদের মধ্যে ছিল তিতাস গ্যাস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, আরপিজিসিএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, কর্ণফুলী গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনসহ গ্যাস কোম্পানিভিত্তিক বেশ কয়েকটি সংগঠন। প্রকৌশলীদের বৃহৎ সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইবি) থেকেও চিঠি দেওয়া হয়েছে পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) বরাবর।

সূত্র জানা যায়, দাবি বাস্তবায়নে ব্যবস্থা নিতে পেট্রোবাংলার সব কোম্পানিকে আলাদা আলাদা আর্থিক সক্ষমতা, সম্পদের মূল্যায়নসহ নানা পর্যালোচনা করতে বলা হয়। তবে দুয়েকটি কোম্পানির নিরীক্ষা বা পর্যালোচনার কাজ শেষ হলেও অধিকাংশ কোম্পানিরই সক্ষমতা নিরূপণের কাজ এখনও বাকি।

নাম প্রকাশে অনিচ্ছুক পেট্রোবাংলার এক কর্মকর্তা বলেন, রাজনৈতিক বিবেচনায় ‘অ্যাকচুয়ারি বাংলাদেশ’ নামে একটি পরামর্শক কোম্পানিকে কাজ দেওয়া হয়। তারা সময়মতো কাজ করতে পারছে না। এ ছাড়া স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়নে বিভিন্ন কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদেরও সক্রিয় দেখা যাচ্ছে না। ফলে বিষয়টি অনেকটা ঝুলে আছে।

সূত্রে জানা যায়, বাপেক্স ‘অ্যাকচুয়ারি বাংলাদেশ’কে কিছু দিন আগে কার্যাদেশ দিয়েছে। বিজিএফসিএল একই কোম্পানিকে গত সেপ্টেম্বরে নিয়োগ দিয়েছে। এসজিএফএল একই কোম্পানিকে কাজ দিয়েছে। জিটিসিএল এখনও কাউকে কাজ দেয়নি। তিতাস গ্যাস কোম্পানির পরামর্শক প্রতিষ্ঠান তাদের আর্থিক রিপোর্ট দাখিল করেছে। বিজিডিমিএল কোম্পানিতে অগ্রগতি নেই। এ ছাড়া জেজিটিডিএসএলের স্থায়ী সম্পদ পুনর্মূল্যায়নের কাজ ইতোমধ্যে তাদের ৫০৮তম বোর্ডসভায় অনুমোদন হয়েছে। পিজিসিএল তাদের সম্পদ মূল্যায়নে কাজ করছে। কেজিটিডিএসএল তাদের স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়নে কাজ করছে। পর্যালোচনার বিষয়টি তাদের বোর্ড কমিটির কাছে উপস্থাপন করেছে। এসজিসিএল তাদের প্রতিবেদন কাঠামোর বিষয়টি পর্যালোচনা পর্যায়ে রেখেছে। এ ছাড়া আরপিজিসিএল, বিসিএমসিএল, এবং এমজিসিএল কোম্পানিও তাদের সম্পদ পর্যালোচনা করে সেগুলোর বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।

এ বিষয়ে পেট্রোবাংলার এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে আমাদের সময়কে বলেন, গ্যাস খাতের কোম্পানিগুলোর স্বতন্ত্র পে-স্কেল বাস্তবায়ন খুব একটা সহজ বিষয় নয়। বিদ্যুৎ খাতের কোম্পানিগুলো করা সহজ হয়েছে। কারণ পিডিবি ভেঙে নতুন করে এসব কোম্পানি করা হয়েছে। ফলে ছোট পরিসর থেকে ক্রমান্বয়ে কোম্পানিগুলো বড় করা হয়েছে, যার ফলে দ্রুত করা সম্ভব হয়েছে। কিন্তু পেট্রোবাংলার আওতাধীন গ্যাস কোম্পানিগুলো অনেক বড়। সব শ্রেণির কর্মকর্তা-কর্মচারী যে স্বতন্ত্র পে-স্কেল দাবি করছে, তাও নয়। ফলে বিষয়টি দীর্ঘ সময় পরীক্ষা-নিরীক্ষার ওপর নির্ভর করে। ওই কর্মকর্তা আরও বলেন, গ্যাস খাতের কোম্পানিগুলোর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে একটি বিরাট অংশ আছে, যারা অদক্ষ। স্বতন্ত্র পে-স্কেল বাস্তবায়ন করলে অনেককেই চাকরি হারাতে হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102