সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ আটক

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ আটক - Banglar Mati

বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান। গত ১৯ জুলাই উত্তরার একটি হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, বিমানবন্দর থানার একটি হত্যাচেষ্টা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শনিবার রাত ৯টার দিকে আরিফ হোসেনকে আটক করা হয়। পরে তাকে ডিবি পুলিশের মিন্টু রোডের কার্যালয় নেওয়া হয়েছে।

গত ১৯ জুলাই হত্যাচেষ্টার ঘটনায় সজিব নামে এক ব্যক্তির করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। রোববার তাকে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ।

আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন, অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স- অ্যাটকোর সাধারণ সম্পাদক। তার নামে একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102