সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

সিলেটে র‍‍্যাবের ৯ হাতে যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আটক

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
সিলেটে র‍‍্যাবের ৯ হাতে যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন  ছাত্রলীগ নেতা আটক - Banglar Mati

র‍‍্যাবের হাতে এক যুবলীগ ও এক ছাত্রলীগ নেতা গ্রেফতার হয়েছেন। তারা দুজনই ছাত্র-জনতার আন্দোলনের সময় সহিংসতা সৃষ্টি ও আন্দোলনকারীদের উপর হামলাকারী। র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯ এর দুটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান জানান- সোমবার (১১ নভেম্বর) বিকাল ৫টার দিকে সিলেটের শাহপরাণ থানাধীন একটি এলাকা থেকে যুবলীগ ক্যাডার জুমায়েল ইসলাম চৌধুরী (৩৮)-কে গ্রেফতার করা হয়। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার রসুলপুর (ব্রাহ্মণগ্রাম) গ্রামের মো. আব্দুল হান্নান চৌধুরীর ছেলে। জুমায়েল শাহপরান বাইপাস এলাকায় বসবাস করতেন। তার বিরুদ্ধে ৭ নভেম্বর নাশকতা, সহিংসতা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা (কোতোয়ালি থানার এফআইআর নং-১৪/৪৯৫) দায়ের করা হয়।

এদিকে, র‍‍্যাব-৯ অপর একট টিম সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট এয়ারপোর্ট থানাধীন একটি এলাকা থেকে মহানগর ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফছর মিয়া (৩৫)-কে গ্রেফতার করেছে। তিনি এয়ারপোর্ট থানার বাদামবাগিছা এলাকার আব্দুল মতিনের ছেলে। তার বিরুদ্ধে ২১ অক্টোবর নাশকতা, সহিংসতা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা (এয়াপোর্ট থানার এফআইআর নং-৭/১৪৪) দায়ের করা হয়।

গ্রেফতারের দুজনকে সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করে র‍‍্যাব-৯। পরে মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102