সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

গাজীপুরে মদের আস্তানায় অভিযান, ৪শত লিটারদেশীয় মদ উদ্ধার, আটক ১

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
গাজীপুরে মদের আস্তানায় অভিযান, ৪শত লিটারদেশীয় মদ উদ্ধার, আটক ১ - Banglar Mati

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের দড়িপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযানে প্রায় ৪০০ লিটার চোলাই মদ, পুলিশের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ ও মদ উৎপাদনের বিভিন্ন সরঞ্জামসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) রাতে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দড়িপাড়া গ্রামে উজ্জ্বল ধরেন এর বাড়ীতে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিনের নেতৃত্বে অভিযান চালায় কালীগঞ্জ থানা পুলিশ। এসময় উজ্জ্বল ধরেন এর স্ত্রী ববি মারিয়া গমেজ (৩৫)কে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ দড়িপাড়া গ্রামের উজ্জ্বল ধরেন গোপন আস্থানায় চোলাই মদ তৈরি ও বিক্রিয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৬টার দিকে ওই আস্তানায় অভিযান চালিয়ে উজ্জ্বল ধরেন এর স্ত্রীকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

এসময় অভিযানে ২০ লিটারের ৫টি, ১০ লিটারের ২৫টি প্লাস্টিকের ড্রাম চোলাই মদ এবং মদ তৈরির জন্য ব্যবহৃত জাওয়া/ওয়াশ ছয়টি বড় ড্রাম উদ্ধার করা হয়।

সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন আমাদের প্রতিনিধিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে আমি ও আমার থানার অফিসার ও সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযানে মদ ও মদ তৈরির উপকরণসহ একজনকে গ্রেপ্তার করা হয। উদ্ধার কৃত মাদকের আনুমানিক মুল্য: ৪০০ লিটার চোলাই মদের মুল্য=৪০০,০০০/. চোলাই মদ তৈরির কাঁচা মালের মুল্য= ৯০.০০০/ সর্বমোট উদ্ধারকিত মাদকের আনুমানিক মুল্য= ৪,৯০,৯০০০ টাকা।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এর মাধ্যমে আদালতে পাঠানো হবে। স্থানীয়রা এই মদ তৈরির মালিকের গ্রেপ্তারে দাবি করেন, এবং গ্রেপ্তারকৃত আসামীর দৃষ্টান্ত মুলুক শাস্তি দাবি করেন। এলাকা বাসী চোলাই মদ তৈরীর আস্তানা ধ্বংস হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন।আমাদের প্রতিনিধির প্রশ্নের জবাবে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দিন বলেন মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102