সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

৮৮ বছর বয়সে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিলেন সৌদির ‘আলী চাচা’

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
৮৮ বছর বয়সে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিলেন সৌদির ‘আলী চাচা’ - Banglar Mati

৮৮ বছর বয়সে মাধ্যমিক পরীক্ষা দিতে বসেছেন এক প্রবীণ। এমন কাণ্ড বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। অনেকেই বলছেন, শিক্ষার কোন বয়স নেই, এই প্রবীণই তার জলজ্যান্ত প্রমাণ।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ-পশ্চিম সৌদি আরবের জাজানে প্রথম সেমিস্টারের শেষে মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষায় অংশগ্রহণ করেন আলী জাধমি নালের ওই প্রবীণ।

তিনি ‘আলী চাচা’ নামে বেশ পরিচিত। এই বয়সে পড়ালেখা করার আগ্রহ নিয়ে তিনি বলেন, প্রাথমিক পর্যায় থেকে স্কুলে ফিরে আসতে তিনি কোন অসুবিধার সম্মুখীন হননি।

স্কুলে তার সহপাঠী তরুণ ছাত্রদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে জিজ্ঞাসা করা হলে, তিনি সৌদি টেলিভিশন আল এখবারিয়ার সাথে একটি সাক্ষাত্কারে বলেছিলেন যে তিনি মিডল স্কুলের একজন শীর্ষ শ্রেণীর ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতে বেশ আগ্রহী তিনি।

তিনি আরও বলেন, শিক্ষার কোন বয়স নেই। বিশেষকরে, বার্ধক্য অধ্যয়ন ও জ্ঞান অর্জনের জন্য কোন বাধা নয়। দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করা যেতে পারে।

তিনি বৃদ্ধদের পড়াশুনা করার পরামর্শ দিয়ে বলেন, শিক্ষা কোন বয়স জানে না। তার এই পদক্ষেপে উদ্বুদ্ধ হয়ে সম্প্রতি ক্লাসে ফিরে গিয়েছেন ১০২ বছর বয়সী ফাতেমা জায়েদ। তিনি স্থানীয় একটি সাক্ষরতা কোর্সে যোগদান করেন।

দক্ষিণ-পশ্চিম সৌদি আরবের আল বাহা অঞ্চলের অংশ আল মাখাওয়াহ গভর্নরেটের গ্রীষ্মকালীন কোর্সে, ফাতেমা, তার ৯৫ বছর বয়সী বোন, তিন মেয়ে এবং এক ভগ্নিপতির সাথে যোগ দিয়েছেন ক্লাসে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102