সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

ওসমানী নগরে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন! অতঃপর গোয়ালা বাজারে আটক

আতাউর রহমান কাওছার
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
ওসমানী নগরে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন! অতঃপর গোয়ালা বাজারে আটক - Banglar Mati

ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ’লীগ নেতা সাহেদ আহমদ মুসার পদত্যাগের দাবীতে দিনভর মিছিলে উত্তাল ছিল সাদীপুর ইউনিয়ন কার্যালয়।

আজ বুহস্পতিবার সকাল ১০টার দিকে ইউপি কার্যালয়ের সামনে তার পদত্যগের দাবীতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে স্থানীয় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। ১১টার দিকে চেয়ারম্যানের পক্ষে শিক্ষার্থীদের একটি মিছিল আসে কার্যালয়ের সামনে। এসময় উভয় পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতা শাহ এহিয়া দলীয় নেতৃবৃন্দ নিয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন।

তখন উভয় পক্ষে হাতাহাতি হয়। এক পর্যায়ে বিএনপি নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের মধ্যস্থতায় উভয় পক্ষকে বুঝালে তারা মিছিল নিয়ে স্থান ত্যাগ করেন। দুপুর ১টার দিকে স্থানীয় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে ওসমানীনগর সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন সাদীপুর ইউপি সচীব মারুতি নন্দন ধামকে বলেন, বিষয়টি নিস্পত্তি না হওয়া পর্যন্ত ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ মুসা আর অফিস করবেন না। এসময় আরো উপস্থিত ছিলেন,ওসমানীগর থানার ওসি মোনায়েম মিয়া, তদন্ত ওসি আরাফাত জাহান চৌধুরী, বিএনপি নেতা শাহ এহিয়া, সৈয়দ হুমায়েল আহমদ প্রমূখ।

এদিকে বিকাল ৩টার দিকে গোয়ালাবাজার থেকে সিলেট ডিবি পুলিশের একটি দল চেয়ারম্যান সাহেদ আহমদ মুসাকে আটক করে সিলেটে নিয়ে যায় বলে নিশ্চিত করেন ওসমানীনগর থানার ওসি মোনায়েম মিয়া।

অন্যদিকে স্থানীয় বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা ইউপি চোরম্যানকে বরখাস্ত করার জন্য এবং চেয়ারম্যানকে বরখাস্ত না করতে তার পক্ষে একটি গ্রুপ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত আবেদন করেছেন। প্রসঙ্গত ৪আগস্ট বিকাল ৫টার দিকে শেরপুর গোল চত্বরে শেখ হাসিনার পদত্যাগের দাবীতে আন্দোলন করে স্থানীয় ছাত্র জনতা। তখন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আন্দোলনকারীদের উপর হামলা করলে আহত হন, ছাত্রনেতা জুমান কোরেশি, সৈয়দ ফারহান আহমদ মুরসালিন, রাব্বি, সবুজ ও সায়মন। শিক্ষার্থীদের দাবী, আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান সাহেদ আহমদ মুসার নেতৃত্বে তাদের উপর হামলা করা হয়। তারা আরো দাবী করেন,হামলার পর শেরপুর ব্রিজ বন্ধ করে আন্দোলনকারীদের তল্লাশী করেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ। তখন তারা ব্রীজ দিয়ে না গিয়ে নৌকাযোগে কুশিয়ারা নদী পাড়ি দিয়ে বাড়ি এসেছেন।

৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর চেয়ারম্যান মুসা ছুটি নিয়ে ইউপি সদস্য সামসুল ইসলাম শামিমকে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে যুক্তরাজ্যে চলে যান । সম্প্রতি তিনি দেশে ফিরে চেয়ারম্যানের দায়িত্ব নিলে তার পদত্যাগের দাবীতে ৪ নভেম্বর থেকে প্রতিদিন মিছিল করে আসছে স্থানীয় বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102