সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

যুবলীগ নেতা মুন্নাকে বিএনপির কর্মী বানানোর চেষ্টা: ২১নং ওয়ার্ড বিএনপির নিন্দা

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
যুবলীগ নেতা মুন্নাকে বিএনপির কর্মী বানানোর চেষ্টা: ২১নং ওয়ার্ড বিএনপির নিন্দা - Banglar Mati

সিলেটের বেশ কয়েকটি পত্রিকা ও সংবাদ মাধ্যমে যুবলীগ নেতা সাজিদুর রহমান মুন্নাকে বিএনপি কর্মী হিসাবে পরিচয় করে দেয়া নিন্দা জানিয়েছে ২১ নং ওয়ার্ড বিএনপি। এক বিবৃতিতে বলা হয় ,

ফিনল্যান্ড প্রবাসী যুবলীগ নেতা ও আওয়ামীলীগ নেতাদের অর্থ দাতা সাজ্জাদুর রহমান মুন্নার বাসায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে। চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলাও আছে। কিন্তু গ্রেফতারের পর কয়েক পত্রিকা মুন্নাকে বিএনপি বানানোর অপচেষ্টা করে যাচ্ছেন। যা অত্যন্ত দুঃখজনক। আমরা ২১ নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ তা ঘৃণার সাথে প্রত্যাখান করি। সেই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে ২১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হয়রানি করে আসছিল সাজ্জাদুর রহমান মুন্না। সেই সাথে পুলিশী গ্রেফতারে তথ্য ও টাকা দিয়ে সহযোগিতা করেছিল। ৫ই আগস্ট আওয়ামী সরকার পালিয়ে যাওয়ার পর খোলস পাল্টিয়ে বিএনপি কর্মী সাজার নাটক শুরু করে দিয়েছে মুন্না। তার এই নাটক মামলা থেকে বাঁচার জন্য। অথচ সে ফ্যাসিবাদী হাসিনার আমলে আওয়ামী এমপি মন্ত্রীদের সাথে দলীয় কর্মসূচিতে দেখা গেছে। দিনরাত তাদের পিছনে সময় ও টাকা দিয়ে সহযোগিতা করেছে। যা সোশ্যাল মিডিয়া ঘুরে বেড়াচ্ছে। এসব প্রমাণ থাকা সত্ত্বেও তাকে বিএনপি কর্মী বানানোর অপচেষ্টাকে আমরা বিএনপি প্রত্যাখান করি। আর সেই সাথে এই ধরনের সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য বিনীত আহবান জানাই।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102