সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

গোলাপগঞ্জে ব্যাংকে টাকা না পেয়ে গ্রাহকরা তালা ঝুলিয়ে দেয়

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
গোলাপগঞ্জে ব্যাংকে টাকা না পেয়ে গ্রাহকরা তালা ঝুলিয়ে দেয় - Banglar Mati

গোলাপগঞ্জে ন্যাশনাল ব্যাংক থেকে টাকা তুলতে না পারায় বিক্ষুব্ধ গ্রাহকরা ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন। ফলে অবরুদ্ধ হয়ে পড়েন ব্যাংক কর্মকর্তারা। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে গোলাপগঞ্জ পৌর শহরের চৌমুহনীতে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়দের অভিযোগ, গত দুই মাস ধরে তারা ন্যাশনাল ব্যাংক পৌর শহরের চৌমুহনী শাখা থেকে প্রয়োজনীয় পরিমাণ টাকা তুলতে পারছেন না। যদিও গত সপ্তাহে পাঁচ হাজার টাকা তুলতে পেরেছিলেন। কিন্তু বর্তমানে সপ্তাহে তিন হাজার টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরও টাকা না পেয়ে ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের।

ন্যাশনাল ব্যাংকের চৌমুহনী শাখার ব্যবস্থাপক মুজাম্মেল হক জানান, সারা দেশে তাদের ব্যাংকের মতো আরও ৮-১০টি ব্যাংকে টাকা সংকট দেখা দিয়েছে। তিনি বলেন, আমরা গ্রাহকদের চাহিদা পূরণ করতে পারছি না, কারণ সেন্ট্রাল থেকে প্রয়োজনীয় পরিমাণ টাকা পাচ্ছি না। কবে নাগাদ এ সমস্যার সমাধান হবে সে বিষয়ে নির্দিষ্ট কিছু বলতে পারেননি তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে গ্রাহকরা ব্যাংকে টাকা তুলতে গেলে কর্মকর্তারা জানান, ব্যাংকে টাকা নেই এবং আসতে দেরি হবে। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে গ্রাহকরা ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে দেন। পরে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে গ্রাহকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102