রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

নারায়ণগঞ্জে মসজিদের দুটি বিদ্যুৎ লাইনের একটি অবৈধ : ডিপিডিসি

বাংলা মাটি প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
নারায়ণগঞ্জে মসজিদের দুটি বিদ্যুৎ লাইনের একটি অবৈধ : ডিপিডিসি - Banglar Mati

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লায় বায়তুস সালাত জামে মসজিদের দুটি বিদ্যুৎ সংযোগ লাইনের একটি অবৈধ বলে জানিয়েছেন ডিপিডিসির পূর্ব নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্শেদ। তিনি জানান, দুটি সংযোগ লাইন নেওয়ার ক্ষেত্রে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) নিয়মও মানা হয়নি।

রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জে মসজিদটি সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এ ব্যাপারে মসজিদের সভাপতি আব্দুর গফুর জানিয়েছেন, মসজিদে একটি মিটারে দুটি লাইন ব্যবহার করা হতো। মৌখিকভাবে শুধু রমজান মাসের কথা বলে বাড়তি লাইনটি নেওয়া হয়।

প্রকৌশলী গোলাম মোর্শেদ জানিয়েছেন, মসজিদের একটি লাইন বৈধ। বিকল্প হিসেবে অপর যে লাইনটি নেওয়া হয়েছে, এর জন্য ডিপিডিসির কাছে আবেদন করা হয়নি। আর দুটি সংযোগ নেওয়ার ক্ষেত্রে নিয়মও মানা হয়নি।

এদিকে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তদন্ত কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আল ইমরান হোসেন জানান, মসজিদে ভেতরে বিদ্যুতের দুটি লাইন ছিল। একটি লাইনে লোডশেডিং হলে মুয়াজ্জিন অন্যটি সংযোগ করার সময় বিদ্যুতের স্পার্ক হয়।

তদন্ত কমিটির এই সদস্য বলেন, মসজিদে এসি চলমান থাকায় জানালা-দরজা বন্ধ ছিল। আর লাইনে লিকেজের কারণে মসজিদ গ্যাসে ভর্তি ছিল। বিদ্যুতের স্পার্ক গ্যাসে মিশে বিস্ফোরণ ঘটে।

তিনি আরও বলেন, এসি বিস্ফোরণের কথা বলা হলেও মসজিদের ছয়টি এসিই ভালো আছে। সেগুলো বিস্ফোরণ হয়নি বলে তিনি জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102