শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সর্বশেষ ::
নগরীর পশ্চিম কাজলশাহ এলাকায় আপন ভাইয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ রফিকুল ইসলাম ফেনুর বিরুদ্ধে আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব) 

সিলেটে রেকার করা গাড়ি নিয়ে এক যুবক আটক

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
সিলেটে রেকার করা গাড়ি নিয়ে এক যুবক আটক - Banglar Mati

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ কর্তৃক জব্দকৃত একটি মোটরসাইকেল আত্মসাতের চেষ্টার অভিযোগে এক রেকার চালককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত চালকের নাম লিটন মিয়া (২২)। সে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মাহমুদপুর গ্রামের মোঃ সাহাব উদ্দিনের ছেলে এবং বর্তমানে সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় বসবাস করত।

পুলিশ সূত্রে জানা যায়, গত ০৬ মার্চ বিকেল আনুমানিক ৪:৪৫ ঘটিকায় কোতোয়ালী মডেল থানাধীন আম্বরখানা পয়েন্টে ট্রাফিক সার্জেন্ট মোঃ আলম দায়িত্ব পালন করছিলেন। এসময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনি একটি মোটরসাইকেল (রেজি: সিলেট-হ-১৫-৮৫০৯) আইনানুগভাবে রেকার করেন।

মোটরসাইকেলটি নির্ধারিত ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল রেকার ড্রাইভার লিটন মিয়াকে। কিন্তু সে মোটরসাইকেলটি ডাম্পিং ইয়ার্ডে না নিয়ে অসৎ উদ্দেশ্যে আত্মসাতের জন্য অন্য স্থানে সরিয়ে ফেলে।

পরবর্তীতে মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ এবং অভিযুক্ত লিটন মিয়াকে শনাক্ত করা হয়। ০৭ মার্চ কোতোয়ালী মডেল থানাধীন মেন্দিবাগ পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০-এর ৩৮১/৪১১ ধারায় (চুরি ও চুরিকৃত মালামাল নিজ দখলে রাখা) একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102