মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানী-এর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সেনাবাহিনীর শ্রদ্ধা নিবেদন

আহমেদ মোহন
  • প্রকাশিত সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানী-এর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সেনাবাহিনীর শ্রদ্ধা নিবেদন - Banglar Mati

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানী-এর ৪২তম মৃত্যুবার্ষিকীতে সেনাবাহিনীর শ্রদ্ধা নিবেদন

আহমেদ মোহন ::: সিলেটের হযরত শাহজালাল রাঃ এর মাজার গোরস্থানে সমাধিস্থ মুক্তিযোদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী-এর ৪২তম মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধা জ্ঞাপন পুর্বক যথাযথ মর্যাদায় পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ ১৬ ই ফেব্রুয়ারী রবিবার সকালে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার সংলগ্ন কবরস্থানে সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, জেনারেল অফিসার কমান্ডিং ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া, মেজর জেনারেল মোঃ আলীমুল আমীন।

এ সময় সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে, আর বিউগলের করুণ সুরে স্মরণ করা হয় জাতির এই গর্বিত সন্তানকে।

পরে তাঁর আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদনের এই আয়োজনে সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102