শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সর্বশেষ ::
সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে “আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা” শাখার শুভেচ্ছা বার্তা*

সিলেট এস এম পির কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক বদলি

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সিলেট এস এম পির কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক বদলি - Banglar Mati

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বদলি হয়েছেন। সম্প্রতি এ আদেশ আসলে ১০ সেপ্টেম্বর তিনি সিলেট ছাড়েন।

তবে এখন পর্যন্ত কাউকে কোতোয়ালি থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়নি।

শীঘ্রই করা হবে বলে জানিয়েছেন এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এদিকে, এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (ডিসি- উত্তর) মো. সজীব খান সম্প্রতি সিলেট থেকে বদলি হওয়ায় বর্তমানে অতিরিক্ত হিসেবে ডিসি উত্তরের দায়িত্ব পালন করছেন মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসএমপি’র নতুন কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী (পিপিএম- সেবা)-এর সঙ্গে মতিবিনিময়ের দিন সিলেটের সাংবাদিকরা বক্তব্যকালে বলেন- সাইফুল ইসলাম একজন মিডিয়াবান্ধব কর্মকর্তা। সাংবাদিকদের তথ্য পাওয়ার ক্ষেত্রে তাঁর আন্তরিক সহযোগিতা থাকে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102