মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

কানাইঘাটে প্রবাসীর বৃদ্ধা মাকে প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ 

কানাইঘাট প্রতিনিধি
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
কানাইঘাটে প্রবাসীর বৃদ্ধা মাকে প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ  - Banglar Mati

সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের লামাপাড়া গ্রামে এক প্রবাসীর বৃদ্ধা মাকে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি সাদেক আহমদ ও তার স্ত্রীকে অভিযুক্ত করা হয়েছে।

 

ভুক্তভোগী ছাইয়ারা বেগম (৬৫), আয়ারল্যান্ড প্রবাসী কবিরুল ইসলামের মা। তিনি জানান, গত ২৬ জুলাই ২০২৫, শনিবার রাত ৯টার দিকে একই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে সাদেক আহমদ ও তার স্ত্রী দেশীয় অস্ত্রসহ তার বাড়ির প্রধান ফটকে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন এবং গেট খুলে না দিলে হত্যার হুমকি দেন। তারা একাধিকবার গেটে আঘাত করেন, ফলে পরিবারটির মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুরো ঘটনার ভিডিও ফুটেজ প্রতিবেদকের কাছে পৌঁছেছে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে।

 

জানা যায়, ছাইয়ারা বেগম দীর্ঘদিন তিনি বাড়িতে ছিলেন না। বাড়ির সামনের অংশে সীমানা প্রাচীর সংলগ্ন ছড়ার উপরে অযত্নে জন্মানো আগাছা তাঁর বাড়ির সীমানা দেয়ালের ক্ষতির কারণ হচ্ছিল। তিনি একজন দিনমজুর দিয়ে আগাছাগুলো পরিষ্কার করান। এ নিয়ে পূর্ব বিরোধের জের ধরে সাদেক আহমদ হামলার চেষ্টা করেন । অভিযোগ রয়েছে, ৬৫ বছরের বৃদ্ধা ছাইয়ারা বেগম বার্ধক্যজনিত নানাবিধ রোগে ভুগছেন। সাদেকের কারণে অতিষ্ঠ হয়ে বাড়িতে ঘুমাতে পারতেন না।সাদেকের ভয়ে সিলেট শহরের ভাড়া বাসায় থাকেন ছাইয়ারা বেগম,দীর্ঘদিন ধরে অভিযুক্ত সন্ত্রাসী সাদেক আহমদ উক্ত বাড়িতে রাতের আধারে ঢিল ছোড়েন এবং এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন,ওই প্রবাসী পরিবারকে হুমকি দিয়ে আসছেন এবং বসতভিটা দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

প্রবাসী কবিরুল ইসলামের পিতা মাওলানা আব্বাস আলী ছিলেন লালারচক ও নয়াগ্রাম মহিলা মাদ্রাসার সাবেক শিক্ষক ও এলাকার একজন শ্রদ্ধেয় ধর্মপ্রাণ ব্যক্তি। ২০১৮ সালে তার মৃত্যু হয়। এরপর থেকে তাদের বাড়িতে কেউ না থাকার সুবাদে বিভিন্ন সময়ে ফলজ,বনজ ও ঔষধি গাছপালা বিক্রির চেষ্টাও করেছেন সাদেক আহমদ বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

 

এদিকে, ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সাদেক আহমদ স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে দুর্বল ও অসহায় পরিবার হয়রানি করে আসছেন। তারা তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সচেতন মহল।

 

এ বিষয়ে ছাইয়ারা বেগম কানাইঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং  অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নীতে আইনশৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102