মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কানাইঘাটে সাংবাদিকদের মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কানাইঘাটে সাংবাদিকদের মানববন্ধন - Banglar Mati

দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে নির্মম ভাবে কুপিয়ে পৈশাচিক কায়দায় হত্যাকান্ডের প্রতিবাদে কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।

 

গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় প্রেসক্লাব কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন থেকে সাংবাদিক নেৃতৃবৃন্দ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকান্ডের নিন্দা জানিয়ে বলেন, সারাদেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গণমাধ্যমকর্মীরা সন্ত্রাসী, অপরাধী, চাঁদাবাজ ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন দ্বারা নানাভাবে হামলা ও নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছেন। সাংবাদিকরা প্রত্যাশা করেছিলেন, ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের মাধ্যমে অর্ন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর সাংবাদিকরা নির্ভয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন করবেন, কিন্তু তা হচ্ছে না।

 

সম্প্রতি সময়ে সাংবাদিক নির্যাতনের ঘটনা বাড়ছে। সরকার এক্ষেত্রে নির্ভিকার রয়েছে, যার কারনে সন্ত্রাসীরা গাজীপুর শহরের মতো ব্যস্ততম এলাকায় প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে নির্মম ভাবে হত্যা করেছে। হত্যাকারীদের দ্রæত সময়ের মধ্যে বিচারিক কাজ সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি প্রদানের পাশাপাশি সারাদেশে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সুরক্ষা দেয়ার জন্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেয়ার আহŸান জানান সাংবাদিকরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সহ সভাপতি আব্দুন নুর, তাওহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সহ সম্পাদক মুমিন রশিদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ, ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক জয়নাল আজাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহফুজ সিদ্দিকী, ক্লাব সদস্য আসআদ আহমদ, মুফিজুর রহমান নাহিদ, সংবাদকর্মী মুফিজুর রহমান তালুকদার, অহিদুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ।

মানববন্ধন পরবর্তী কানাইঘাট প্রেসক্লাব কার্যালয়ে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102