শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সর্বশেষ ::
নগরীর পশ্চিম কাজলশাহ এলাকায় আপন ভাইয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ রফিকুল ইসলাম ফেনুর বিরুদ্ধে আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব) 

সিলেটের কানাইঘাট নিয়ন্ত্রন করছে সহোদর দুই আওয়ামী ডেভিল

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
সিলেটের কানাইঘাট নিয়ন্ত্রন করছে সহোদর দুই আওয়ামী ডেভিল - Banglar Mati

সারাদেশে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের ডেভিল নেতাকর্মীরা জেলে অথবা দেশ-বিদেশে পালিয়ে রয়েছেন। কিন্তু এর ব্যতিক্রম সিলেটের কানাইঘাট উপজেলা। এখানকার আওয়ামী ডেভিলরা বহাল তবিয়তে রয়েছেন। পূর্বের ন্যায় বিস্তার করে চলছে দলীয় আধিপত্য। পুলিশ ও উপজেলা প্রশাসনকে নিয়ন্ত্রন করে পূরোদমে আইন বাণিজ্য, তদবীর বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, অবৈধ পাথর বাণিজ্ ও চোরাচালানের বখরা বাণিজ্য চালিয়ে যাচ্ছে তারা।

 

কানাইঘাট থানা পুলিশের ওসি আব্দু আওয়াল, ইউএনও—–সহ প্রশাসনের সকল কর্তাব্যক্তি এখনো উটাবসা করেন তাদের দিকনির্দেশনায়। অদৃশ্য কারণে স্থানীয় বিএনপি-জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দল তাদের হাতে হাত মিলিয়ে চলছে।

সিলেটের কানাইঘাট উপজেলা ও পৌর আওয়ামী লীগের দুর্ধর্ষ ও প্রভাবশালী ডেভিল হচ্ছেন উপজেলার ধনপুরের মৌলভী সোলাইমানের পুত্র সহোদর মুমিন রশিদ ও নজরুল ইলসাম হারুন। মুমিন রশিদ কামাইঘাট পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তার ছোটভাই নজরুল ইসলাম হারুন কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ২০২১ সাল থেকে অদ্যাবধি তারা দুু’জন স্বৈরাচার আওয়ামী লীগের এই দুই গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মূলত আওয়ামী লীগের সহোদর এই দুই ডেভিলই নিয়ন্ত্রন করছে পূরো উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।

আওয়ামী লীগ পদবীধারী নেতা হওয়ার পাশাপাশি মুমিন রশিদ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে কন্ট্রোল করছে কানাইঘাট থানা পুলিশ কানাইঘাট প্রেসক্লাব। থানার ওসি আব্দুল আউয়ালের ঘনিষ্ট বন্ধু হিসেবে আহার-বিহারসহ দিনে প্রায় ২০ ঘণ্টা থানা কমপ্লেক্সেই অবস্থান করে ডেভিল মুমিন রশিদ। থানা পুলিশের চাদাবাজি, আইন বাণিজ্য,তদবির বাণিজ্য, ঘুষ-দুর্নীতি ও চোরাচালান বাণিজ্য সবকিছুতেই ভাগ বসিয়ে রেখেছে,ডেভিল মুমিন রশিদ।

 

বিধি অনুযায়ী রাজনৈতিক দলের পদধারী কোনো নেতা সাংবাদিক হতে পারেন না। কিন্তু এই নিয়ম-নীতি লংঘন করেই মুমিন রশিদ নিজেকে সাংবাদিক ও কানাইঘাট প্রেসক্লাবের অন্যতম কর্তা হয়ে সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে। মোট কথা আওয়ামী ডেভিল মুমিন রশিদের দিকনির্দশা নিয়েই চলে কানাইঘাটের পুলিশ ও সাংবাদিক।

 

মুমিন রশিদের ছোট ভাই নজরুল ইসলাম হারুন নিয়ন্ত্রন করছে কানাইঘাট উপজেলা প্রশাসন। টেন্ডারবাজি-চাঁদাবাজি ঘুষ-দুর্নীতি সবটিতেই ভাগ বসিয়ে আছে হারুন। উপজেলা ভূমি অফিস ও সাবরেজিস্ট্রি অফিসের একক নিয়ন্ত্রন রয়েছে ডেভিল মুমিন ও হারুনের হাতে।

 

কানাইঘাট পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুমিন রশিদ ও তার ছোটভাই নজরুল ইসলাম হারুন ২০২৪ এর জুলাই আন্দোলনে ছাত্র-জনতার বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল। জুলাই আন্দোলনে কানাইঘাট পৌর শহরসহ সিলেট নগর জুড়ে আন্দোলনরত ছাত্র-জনতার উপর বহু হামলার ঘটনায় জড়িত ছিল এই দুইজন। কিন্তু অদৃশ্য কারণে কানাইঘাট বিএনপি ও জামায়াতের শিথিলতায় তাদেরকে জুলাই আন্দোলনের কোনো মামলায় এজাহারভুক্ত আসামী করা হয়নি। তবে অজ্ঞাতনামা আসামীর কাতারে রয়েছে তারা।

কানাঘাটের সাধারণ ছাত্র-জনতা অবিলম্বে সহোদর এই দুই আওয়ামী ডেভিলের বিরুদ্ধে প্রতিরোধমূলক আইনী ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানিয়েছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102