সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে গণধোলাই : পুলিশে সোপর্দ

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে গণধোলাই : পুলিশে সোপর্দ - Banglar Mati

সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন এক ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে সিলেট নগরীর আম্বরখানাস্থ সাপ্লাইরোড এলাকায়। বর্তমানে সে পুলিশের তদারকিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।সোমবার (২১ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

 

গ্রেফতারকৃত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সিলেটের এয়ারপোর্ট থানাধীন সাপ্লাই রোডের কলবাখানি এলাকার গোলাম গফুর মিয়ার ছেলে আব্দুল আহাদ (২৭)।

 

জানা যায়, সোমবার রাতে আনুমানিক সাড়ে ১২টার দিকে সিলেট নগরীর আম্বরখানাস্থ সাপ্লাইরোড এলাকায় স্থানীয় লোকজন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা আব্দুল আহাদকে সাপ্লাই রোড এলাকায় মারধর করে সিলেটের এয়ারপোর্ট থানায় সৌপর্দ করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মামলাও রয়েছে। বর্তমানে সে পুলিশের তদারকিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, ‘সোমবার রাতে আনুমানিক সাড়ে ১২টার দিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আব্দুল আহাদ নামের এক নেতাকে পুলিশের হাতে সৌপর্দ করে স্থানীয় জনতা। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মামলাও রয়েছে। বর্তমানে সে পুলিশের তদারকিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে কিছুটা সুস্থ হলে আমরা তাকে আদালতে প্রেরণ করবো।’

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102