মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

সম্মিলিত সহযোগিতা ছাড়া ডায়াবেটিক হাসপাতাল বাঁচানো সম্ভব নয়

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
সম্মিলিত সহযোগিতা ছাড়া ডায়াবেটিক হাসপাতাল বাঁচানো সম্ভব নয় - Banglar Mati

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী দলমত নির্বিশেষে সিলেট ডায়াবেটিক হাসপাতাল বাঁচাতে সকলের সহযোগিতা চাইলেন। সম্মিলিত সহযোগিতা না ছাড়া এই হাসপাতালটি বাচানো সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন। তাই যে বা যারা হাসপাতালে অনুদান অব্যাহত রেখেছেন  তারা সবাই যেন দুনিয়া ও আখিরাতের সওয়াব হাসিল করলেন।

রোববার দুপুরে (২০ জুলাই) সিলেট ডায়াবেটিক হাসপাতালের জন্য অনুদান গ্রহণ অনুষ্ঠানে একথাগুলো বলেন আরিফুল হক চৌধুরী। ওই দিন হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির দেওয়া অনুদান গ্রহণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ডায়াবেটিক হাসপাতালের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিবব্রত ভৌমিক চন্দন, ডা. এটিএম জাফর, এএইচ এম মুস্তাকিম চৌধুরী, ডা. জিয়াউল হক, আব্দুল মুক্তাদির কোরেশি, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ আজিজুল করিম,সহ-সাধারণ সম্পাদক শাহেদ বক্স, ব্যবসায়ী নুরুল ইসলাম, রিন্টু চক্রবর্তী, লিয়াকত হোসেন প্রমুখ। ৬০টি বিছানার চাদর, ৬০টি বালিশের কাভার ও ৩০টি মশারি তুলে দেন ব্যবসায়ীরা।

অনুদান গ্রহণ করে আরিফুল হক চৌধুরী আরও বলেন, এই হাসপাতালটি সিলেটের ডায়াবেটিস রোগীদের অন্যতম সেবা দানকারী প্রতিষ্ঠান। বিগত কয়েক যুগ ধরে হাসপাতালটি সবাইকে সেবা দিয়ে যাচ্ছে। গত কয়েক বছরে হাসপাতালটি নানা সমস্যায় পতিত হয়েছে। তাই সবাই এগিয়ে আসলে হাসপাতালটি মডেল হাসপাতালে পরিণত করা যাবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102