শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ ::
নগরীর পশ্চিম কাজলশাহ এলাকায় আপন ভাইয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ রফিকুল ইসলাম ফেনুর বিরুদ্ধে আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব) 

নগরীর বাগবাড়ী নরশিংটিলা এলাকায় শিশু বাচ্চাকে অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শনের অভিযোগে ১ জন আটক

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
নগরীর বাগবাড়ী নরশিংটিলা এলাকায় শিশু বাচ্চাকে অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শনের অভিযোগে ১ জন আটক - Banglar Mati

সিলেটে শিশুমেয়ের (১০) সামনে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগে এক যুবককে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন জনতা। ঘটনাটি সোমবার (১৪ জুলাই) বিকালে মহানগরের বাগবাড়ি নরশিংটিলা এলাকায় ঘটেছে।

অভিযুক্ত যুবকের নাম মাহমুদ আলী (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর এলাকার মৃত আব্দুল মুতলিবের ছেলে। বর্তমানে সিলেট মহানগরের শামীমাবাদ এলাকার ১ নং রোডের একটি কলোনিতে ভাড়া থাকেন তিনি।

বখাটে মাহমুদ বিবাহিত। তার দুই ছেলে-মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে মাহমুদ আলীকে বাগবাড়ি নরশিংটিলা এলাকার একটি বাসার সামনে ঘুরা-ফেরা করতে দেখা যায়। সোমবার বেলা আড়ইটার দিকে স্থানীয়রা দেখেন- ওই বাসার পাশে একটি শিশুমেয়েকে দেখিয়ে দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করছেন তিনি। এসময় স্থানীয় তাকে ধরে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ আসলে মাহমুদকে সোপর্দ করেন জনতা।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক  বলেন- ওই যুবকের বিরুদ্ধে শিশুটির মা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102