মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

সিলেটে প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি : জনমনে চরম ক্ষোভ

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
সিলেটে প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি : জনমনে চরম ক্ষোভ - Banglar Mati

সিলেট অঞ্চলে গতকাল রোববার থেকে সার্ভার ডাউন থাকায় বিদ্যুৎ প্রিপেইড মিটার রিচার্জে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে।মোবাইল ব্যাংকিং থেকে হচ্ছে না রিচার্জ। দোকানে গেলে জানা যায় সার্ভার ডাউনের কথা। প্রিপেইড মিটার ব্যবহারকারীদের অভিযোগ রিচার্জ এ-র ব্যাপারে অফিসে যোগাযোগ করা হলে তারা নতুন মিটার স্থাপনের কথা বলছেন।এনিয়ে গ্রাহকদের মাঝে দেখা দিয়েছে চরম ক্ষোভ।

 

এদিকে প্রিপেইড মিটার এর রিচার্জ শেষ হওয়ার পর ইমার্জেন্সিও ব্যবহারের পর চরম দুর্ভোগে আছেন অসংখ্য গ্রাহকরা।তীব্র তাপদাহ আর প্রচন্ড গরমে যখন পুড়ছে সিলেট ঠিক সেই মুহুর্তে সার্ভার ডাউন নগরজীবনে সৃষ্টি করেছে নাভিশ্বাস।

সার্ভার ডাউনের বিষয়টি নিশ্চিত করে ‘সার্ভার আমি দেখাশোনা করি না। তাই এই বিষয়ে আমি বক্তব্য দিতে রাজী নয় বলেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন।

তবে সার্ভার আগামী দু’দিনের ভেতরে চালু হবে বলেও জানান এই কর্মকর্তা। মিটার পাল্টানোর কথা তিনি গ্রাহককে বললেও সাংবাদিককে জানান, মিটার পাল্টালে আমাদের কী কোনো লাভ আছে।এর আগে রোববার রাতে তাঁর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, সার্ভার ডাউন রয়েছে। আগামীকালও (আজ সোমবার) সার্ভার না আসার সম্ভাবনা বেশী।

সোনারপাড়া এলাকার বাসিন্দা আতিকুর রহমান অভিযোগ করে বলেন, বাসায় মোটর এর মিটার আলাদা। রিচার্জ শেষ। রোববার রাত থেকে বাসায় পানি নেই। মানবিক প্রয়োজন সারতে পারছি না। তিনি বলেন, এটা কেমন নিয়ম মিটার থাকা সত্ত্বেও নতুন মিটার স্থাপনের কথা বলা হচ্ছে।খোঁজ নিয়ে জানা যায়, সার্ভার বন্ধ থাকায় বিকাশ, নগদ, জি-পে, উপায়, রকেট কোনো মাধ্যমেই রিচার্জ হচ্ছে না।

শিবগঞ্জ বাজারের ব্যবসায়ী সুহাইল আহমদ বলেন, একটা দেশের জনগুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট বিদ্যুৎবিভাগের সার্ভার ডাউন হয়ে যায় কিছুদিন পরপর। জেনারেটর চালিয়ে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। আলী এনাম নামের একজন চাকুরীজীবী জানান, দুর্ভোগের অন্ত নেই। বাসায় বৃদ্ধ মা। প্রচন্ড গরমে অবস্থা নাজেহাল।বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানি তোলা যাচ্ছে না, ফ্যান-লাইট বন্ধ হয়ে পড়েছে। চরম কষ্টে রয়েছি।

এ ব্যাপারে জানতে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বভাগের প্রকৌ. মোহাম্মদ আবদুল কাদির এর মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102