শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ ::
সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে “আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা” শাখার শুভেচ্ছা বার্তা*

৫ দফা দাবীতে ৫ জুলাই সিলেট জেলায় পরিবহন ধর্মঘটের ডাক

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
৫ দফা দাবীতে ৫ জুলাই সিলেট জেলায় পরিবহন ধর্মঘটের ডাক - Banglar Mati

পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেটে আন্দোলন আরও জোরদার করেছে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। সংগঠনটি সরকারকে ৪ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দিয়ে হুঁশিয়ার করেছে—সময়সীমার মধ্যে সাড়া না মিললে ৫ জুলাই (শনিবার) থেকে সিলেট জেলায় শুরু হবে সর্বাত্মক পরিবহন ধর্মঘট।

 

বুধবার (২ জুলাই) দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। সমাবেশে সিলেটের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী সংহতি প্রকাশ করে আন্দোলনকারীদের পাশে থাকার অঙ্গীকার করেন। তিনি বলেন, “শ্রমিক-মালিকদের দাবিগুলো একেবারেই ন্যায্য ও যৌক্তিক। সরকার যদি দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত না নেয়, তাহলে সিলেটের অর্থনীতি থমকে যাবে।”

 

আন্দোলনকারীদের ৫ দফা দাবিগুলো হচ্ছে- বন্ধ থাকা পাথর কোয়ারিগুলো খুলে দেওয়া, ক্রাশার মেশিন ধ্বংসের অভিযান বন্ধ করা, পাথর পরিবহনকারী ট্রাক আটকের অবসান, . চালকদের হয়রানি ও নির্যাতন বন্ধ করা এবং সিলেটের জেলা প্রশাসকের অপসারণ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রশাসন একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছে এবং “জিরো টলারেন্স” নীতির নামে চালানো অভিযান শ্রমিক ও মালিকদের বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। তারা বলেন, এসব অনিয়ম বন্ধ না হলে পরিবহন ধর্মঘট অনির্দিষ্টকালের জন্যও ডাকা হতে পারে—এর দায় সরকারকে নিতে হবে।

 

বিক্ষোভে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন, পেশাজীবী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন এবং আন্দোলনের প্রতি সমর্থন জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102