শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সর্বশেষ ::
সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে “আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা” শাখার শুভেচ্ছা বার্তা*

জুলাই যোদ্ধাকে মারপিটের অভিযোগে এ এস আই জসিম ক্লোজ

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
জুলাই যোদ্ধাকে মারপিটের অভিযোগে এ এস আই জসিম ক্লোজ - Banglar Mati

সিলেটে পুলিশের বিরুদ্ধে ‘জুলাই-যুদ্ধাকে’ মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এ.এস.আই-কে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি গঠন করা হয়েছে একটি কমিটি। তদন্তসাপেক্ষে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা।

 

শনিবার (২১ জুন) ভোরে মহানগরের জিতু মিয়ার পয়েন্টে ‘জুলাই-যুদ্ধাকে’ মারধরের ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী যুবকের নাম ইসলাম উদ্দিন। তিনি মহানগরের শেখঘাট এলাকার নুর মিয়ার ছেলে। সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন ইসলাম। চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করে আহত হন তিনি। শারিরীক অসুস্থতার কারণে তিনি বর্তমানে অটোরিকশা চালাতে পারছেন না। তাই জিতু মিয়ার পয়েন্টে চায়ের দোকান দিয়ে জীবন-জীবিকা নির্বাহ করেন ও পরিবার চালান।

অভিযুক্ত এ.এস.আই সিলেট কোতোয়ালি থানাধীন লামাবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

এ ঘটনায় ইসলাম উদ্দিনের পক্ষে সিলেট মেট্রোপলিট পুলিশ (এসএমপি) কমিশনার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম।

অভিযোগপত্রে উল্লেখ- ইসলাম উদ্দিন জুলাই বিপ্লবের সসময় মাথায় গুলিবিদ্ধ হন। চিকিৎসা শেষে শারীরিক অসুবিধার জন্য তিনি আর অটোরিকশাচালকের পেশায় ফিরতে পারেননি। তিনি বর্তমানে জিতু মিয়ার পয়েন্টে ভ্যান গাড়িতে করে চা বিক্রি করেন। প্রতিদিনের ন্যায় শনিবারও ভোর ৫টার দিকে তার দোকান খোলার পর লামাবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত এ.এস.আই জসিম উদ্দিন তার টিম নিয়ে সেখানে যান এবং ইসলাম উদ্দিনকে জিজ্ঞাসা করেন এত সকালে দোকান খুলেছেন কেন? উত্তরে ইসমাইল উদ্দিন বলেন- তিনি প্রতিদিনই এই সময়ে দোকান খুলেন। পরবর্তীতে এএসআই জসিম বলেন- দোকান বন্ধ কর। যদি দোকান বন্ধ না করেন তাহলে ফাঁড়িতে নিয়ে যাবো।

তখন ইসলাম উদ্দিন বলেন- তিনি একজন জুলাই-যোদ্ধা। আগে অটোরিকশা চালাতেন। বিপ্লবের সময় মাথায় গুলি বিদ্ধ হয়েছে। এখনো তিনি সম্পূর্ণ সুস্থ নন। সংসার চালানো প্রয়োজনে অগত্যা তিনি বর্তমানে চায়ের দোকানদারি করছেন।

কিন্তু ইসলাম উদ্দিন জুলাই-যোদ্ধার পরিচয় দেয়ার সাথে সাথে এএসআই জসিম আরও উত্তেজিত হয়ে তাকে মারধর করতে শুরু করেন। এসময় তিনি বলতে থাকেন- তোরা পুলিশ মেরে, অস্ত্র লুট করে ও থানা জালিয়ে জুলাই-যোদ্ধা হইছোস।

অভিযোগকারী নুরুল ইসলাম জানান- ইসলাম উদ্দিন এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২৭ নং ওয়ার্ডে চিকিৎসাধীন।

এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার শনিবার সন্ধ্যায় বলেন- বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে এ.এস.আই জসিমকে ক্লোজ করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। তদন্তে দোষী সাব্যস্থ হলে বিভাগীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102