শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সর্বশেষ ::
সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে “আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা” শাখার শুভেচ্ছা বার্তা*

সিলেট উইমেন্স মেডিকেল কলেজে ডাক্তার ও গার্ড কতৃক রোগীর স্বজন লাঞ্চিত

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
সিলেট উইমেন্স মেডিকেল কলেজে ডাক্তার ও গার্ড কতৃক রোগীর স্বজন লাঞ্চিত - Banglar Mati

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২০ জুন) ভোররাত সাড়ে তিনটার দিকে  হাসপাতালটিতে শিশুরোগীকে নিয়ে আসা অভিভাবকদের সঙ্গে এমন আচরণ করেন ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ও নিরাপত্তা কর্মীরা।

সিলেট মহানগরের পায়রা এলাকার বাসিন্দা তানজিল হোসেন কওমি কণ্ঠকে জানান- তার দেড় বছর বয়সী শিশুর ভোররাতে হঠাৎ বমি শুরু হয়। সাড়ে তিনটার দিকে তিনি উইমেন্স মেডিকেল কলেজে নিয়ে আসেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার বাবা অ‍্যাডভোকেট আতাউর রহমানসহ পরিবারের সদস্যরা। তারা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে ঘুমন্ত অবস্থায় পান। এ সময় নিরাপত্তা কর্মীদের মাধ্যমে তারা ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসককে জাগাতে গেলে তিনি বিরক্ত হয়ে উঠেন এবং অভিভাবকদের সঙ্গে প্রথম থেকেই অসৌজন্যমূলক আচরণ করতে থাকেন। বিষয়টি নিয়ে অ‍্যাড. আতাউর রহমানের দিকে চরম অসৌজন্যমূলক আচরণ করতে থাকেন। একপর্যায়ে সিকিউরিটি গার্ডদের ডেকে তিনি রোগীর স্বজনদের ইমার্জেন্সি বিভাগ থেকে বের করে দেন। এসময় রোগীর অভিভাবকরা জোরালো প্রতিবাদ করলে। ওই চিকিৎসকের নির্দেশে নিরাপত্তাকর্মীরা মারমুখি হয়ে উঠেন এবং অ‍্যাড. আতাউর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

এ বিষয়ে তানজিল হাসান সংবাদ সম্মেলন ও মামলা করবেন বলে জানান।

মুল রিপোর্টঃ কাওমি কন্ঠ

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102