বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সর্বশেষ ::
সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি”

সিলেটের কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত বন্যার আশংকা

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
সিলেটের কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত বন্যার আশংকা - Banglar Mati

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২০ মে) দুপুর পর্যন্ত গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জের বেশ কয়েকটি নিচু এলাকা তলিয়ে গেছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান- সোমবার সকাল থেকেই পাহাড়ি ঢল নামতে শুরু করে গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদীতে। এতে মঙ্গলবার সকালে জাফলংয়ের জিরো পয়েন্টসহ আশপাশের এলাকা প্লাবিত হয়েছে।

এছাড়া নদীর পানি প্রবল বেগে প্রবাহিত হওয়ায় শুরু হয়েছে পারে ভাঙন। এতে আশপাশের বসতি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো হুমকির মুখে পড়েছে।

স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, মঙ্গলবার সকালে কয়েক ঘণ্টার মধ্যেই নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে।

জানা গেছে, জাফলংয়ের অধিকাংশ পর্যটন এলাকা ইতোমধ্যেই পানিতে তলিয়ে গেছে। ফলে বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের পর্যটন কার্যক্রম। নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলার নদীতীরবর্তী এলাকাগুলোও তলিয়ে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত আছে। এসব এলাকায়ও প্রবল গতি ও ভাঙনের খবর পাওয়া গেছে। এলাকাগুলো কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে সুরমা, কুশিয়ারা ও সারি নদীতেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ মঙ্গলবার দুপুরে কওমি কণ্ঠকে বলেন- আমরা তদারকি করছি। আমাদের সব প্রস্ততি আছে। বন্যাপ্রবণ এলাকাগুলোর জন্য ইতোমধ্যে নৌকা ও অন্যান্য সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। সংশ্লিষ্ট সব উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102