মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

সিলেটে ১০ লাখ টাকা ও সাড়ে ৮ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
সিলেটে ১০ লাখ টাকা ও সাড়ে ৮ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ - Banglar Mati

সিলেটে ১০ লাখ টাকা ও সাড়ে ৮ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। তবে ঘটনাটি নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল।পুলিশের বক্তব্য- ঘটনাটি রহস্যজনক।

 

রোববার (১৮ মে) রাত পৌনে ১০টার দিকে মহানগরের ধোপাদীঘিরপার এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ।

 

জানা যায়, সিলেট মহানগরের জিন্দাবাজারের নেহার মার্কেটের একটি স্বর্ণের দোকানের কর্মচারী হচ্ছেন চালিবন্দর এলাকার বাসিন্দা রনি চক্রবর্তী। তিনি অভিযোগ করেন- রোববার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে দোকানের ১০ লাখ ১০ হাজার টাকা ও সাড়ে  ৮ ভরি স্বর্ণ নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে যাওয়ার পথে ধোপাদীঘিরপার এলাকায় বিনোদনী হাসপাতালের সামনে মোটরসাইকেলে করে ৬ জন ছিনতাইকারী এসে এসব টাকা ও স্বর্ণ তার কাছ থেকে ছিনতাই করে নিয়ে যায়।

 

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা ও সোবহানীঘাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে বিষয়টিতে রহস্যের গন্ধ পাচ্ছে পুলিশ।

 

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক সোমবার রাতে  জানান- অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু ওই স্বর্ণের দোকানের মালিক আমাদের বলছেন- এসব টাকা ও স্বর্ণ নিয়ে রনি চক্রবর্তী ঘটনাস্থলে যাওয়ার কথা না, তিনি সেখানে গেলেন কেন- সেটি আগে জানতে হবে। পুরো বিষয়টি আমরা তদন্ত করছি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102