মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

আরমান আহমেদ চৌধুরী নাঈম
  • প্রকাশিত সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত - Banglar Mati

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শামছুল ইসলাম (২৭) নামের এক যুবক আহত হয়েছে।

 

রোববার (১৮ মে) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে চিনাকান্দি বিওপির গামারিতলা রাজাপাড়া সীমান্তের ১২১০/১০ এস আন্তর্জাতিক সীমানা পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

আহত শামছুল ইসলাম উপজেলার ধনপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ মে রাত ৩ টা ৪৫ মিনিটে শামছুল ইসলাম চোরাচালানের উদ্দেশ্যে চিনাকান্দি বিওপির গামারিতলা রাজাপাড়া সীমান্তের ১২১০/১০ এস আন্তর্জাতিক সীমানা পিলার অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করে। এ সময় ভারতী বিএসএফ ৫ রাউন্ড গুলি বর্ষণ করলে শামছুল ইসলামের কাঁধে এসে একটি গুলি লাগে।

 

চিনাকান্দি বিওপির নায়েক সুবেদার তফসির তরফদার বলেন, ‘বিএসএফ রাতে ৫ রাউন্ড গুলি করে। শামছুল তখন গুলিবিদ্ধ হয়। তাদের বাড়ি কাঁটাতারের বেড়া সংলগ্ন থাকায় সেখানে গিয়েছিল।’

 

তবে স্থানীয়রা জানান, শামছুলসহ আরও বেশ কয়েকজন তখন সীমান্তে গিয়েছিল। বিএসএফ গুলি করলে অন্যরা নিরাপদে পালিয়ে আসলেও শামছুল ইসলামের কাঁধে গুলি লাগে। সে সুনামগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

 

জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নাজমুস সাকিব বলেন, ‘শামছুল ইসলামের কাঁধে গুলি লেগেছে আমরা তাকে এক্সরের জন্য বাহিরে পাঠিয়েছি। তার শারীরিক অবস্থা ভালো আছে। সকালে তাকে স্বজনরা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।’

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102