সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ ::
সিসিক কর্মকর্তা চঞ্চল দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ

বিশ্বনাথে ছিনতাইকারী ছুরিকাঘাতে ক্ষুদ্র ব্যবসায়ী নিপেশ নিহত

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
বিশ্বনাথে ছিনতাইকারী ছুরিকাঘাতে ক্ষুদ্র ব্যবসায়ী নিপেশ নিহত - Banglar Mati

সিলেটের বিশ্বনাথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিপেশ তালুকদার (৪০) নামের এক ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের বাওয়ানপুর এলাকার পাঁচপীর বাজারের পাশে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত নিখেশ তালুকদার সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সুনামপুর গ্রামের সানন্দ তালুকদারের ছেলে।

 

দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে সিলেটের জালালাবাদ থানাধীন তেমুখীস্থ খালেদ মিয়ার বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় বসবাস করে আসছেন। বর্তমানে তিনি সিলেটের তেমুখী এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছিল। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের শ্যালক স্বাধীন তালুকদার।

 

স্থানীয় সূত্র জানায়, নিপেশ তালুকদার বাইসাইকেল দিয়ে বিশ্বনাথ উপজেলার বাজারগুলোতে পান, সুপারি ও সিগারেট ফেরি করে বিক্রি করতেন। প্রতিদিনের মতো রোববার সন্ধ্যায়ও সাইকেল দিয়ে মালামাল বিক্রি শেষে রাত সাড়ে ৮টার দিকে ফেরার পথে পাঁচপীর বাজারের পশ্চিমে নির্জন সড়কে ছিনতাইকারীরা তার উপর চড়াও হয়ে টাকা-পয়সা ছিনিয়ে নেন। এসময় তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তিনি রক্তাক্ত অবস্থায় বাজারের একটি দোকানে দৌড়ে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং সেখানেই মারা যান।

 

খবর পেয়ে রাত ১০টার দিকে ওসমানীনগরের সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান (পিপিএম) ও বিশ্বনাথ থানার  ওসি এনামুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী  বলেন- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে। ছিনতাইকারী ও ঘাতকদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102