সিলেট নগরীতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার ( ১৯ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে চৌহাট্টা এলাকার আলপাইন রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।সিলেট বিভাগ ট্যুর প্যাকেজ
জানা যায়, নিহত ব্যক্তি নাম শহিদ আহমদ চৌধুরী (৫৮)। তিনি সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার নেছার আহমদ চৌধুরীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।
তিনি জানান, মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তখন একজনের নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখি। লোকটির মাথা থেঁতলে গিয়ে মগজ রাস্তায় ছিটকে পড়ে আছে। তাৎক্ষণিক আসপাশের শপিং মল সহ বিভিন্ন প্রতিষ্টানের সিসি ক্যামেরা চোখে পড়ে। আমরা হোটেল আলপাইনের সিসি ক্যামেরা থেকে দেখতে পাই, নয়া সড়ক থেকে চৌহাট্রা অভিমুখে একটি চাল বোঝাই ট্রাক আসছিল। এসময় চৌহাট্রা থেকে একট মোটর সাইকেল রিক্সার পেছন থেকে ওভারটেক করে ট্রাকটির সামনে চলে আসলে মুখোমুখি সে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন।
ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। আর মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।