মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সিসিক কর্মকর্তা চঞ্চল দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ

সিলেট মহানগরে নিরাপত্তা নিশ্চিত করতে এসএমপি ও সেনাবাহিনীর যৌথ চেকপোস্ট

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
সিলেট মহানগরে নিরাপত্তা নিশ্চিত করতে এসএমপি ও সেনাবাহিনীর যৌথ  চেকপোস্ট - Banglar Mati

গত ১৩ এপ্রিল ২০২৫ খ্রিঃ রাত ১২:৩০ ঘটিকা থেকে ১৪ এপ্রিল ২০২৫ খ্রিঃ রাত ১:৩০ ঘটিকা পর্যন্ত সিলেট মহানগরীর টিলাগড় পয়েন্ট, কোম্পানিগঞ্জ বাইপাস, বরশলা পয়েন্টসহ আশপাশ এলাকায় চেকপোস্ট ও যানবাহন তল্লাশি অভিযান পরিচালিত হয়।

 

এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী ও নিয়মিত মামলার আসামিদের গ্রেফতার এবং ছিনতাই প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।অভিযানকালে বিভিন্ন যানবাহনে তল্লাশি ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মোঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ-ক্রাইম) জনাব মোঃ মনজুরুল আলম এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-ক্রাইম) জনাব সাহাদত হোসেন।
এছাড়াও চেকপোস্ট ডিউটিতে অংশগ্রহণ করে ট্রাফিক পুলিশ, মহানগর গোয়েন্দা পুলিশ, সেনাবাহিনী এবং এসএমপি’র অন্যান্য কর্মকর্তাগণ ও ফোর্সবৃন্দ।
চেকপোস্টে অভিযানের সময় কোম্পানিগঞ্জ বাইপাস এলাকায় ৬টি মামলা দায়ের করা হয় এবং মোট ৩৫,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে ৩টি সিএনজি এবং ৫টি মোটরসাইকেল আটক করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102