রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

হবিগঞ্জে ৬ শিশুকে ধর্ষনের খবর শুনে পিতার মৃত্যু : দুই কিশোর আটক

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
হবিগঞ্জে ৬ শিশুকে ধর্ষনের খবর শুনে পিতার মৃত্যু : দুই কিশোর আটক - Banglar Mati

হবিগঞ্জের বানিয়াচংয়ে ৬ বছরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে ২ কিশোরকে আটক করেছে পুলিশ। এ দিকে মেয়ের এমন সংবাদ শুনে অসুস্থ বাবা মারা গেছেন।

সোমবার (১০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের (বানিয়াচং সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ।

জানা যায়, ভুক্তভোগী মেয়েটিকে উদ্ধার করে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পাঠানো হয় জেলা সদর আধুনিক হাসপাতালে।

এ ঘটনায় আটককৃতরা হলেন- বানিয়াচংয়ের দক্ষিণ যাত্রা পাশা বনমথুরা গ্রামের সাজমান মিয়ার ছেলে নোফায়েল মিয়া (১৭) ও একই এলাকার ফরিদ মিয়ার ছেলে শামীম মিয়া (১৫)।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ গণমাধ্যমকে বলেন, রোববার বানিয়াচংয়ের দক্ষিণ যাত্রা পাশা বনমথুরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মেয়েটির নানি সোমবার বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

তিনি বলেন, গত ৯ মার্চ বিকেলে শিশুটি দক্ষিণ যাত্রাপাশায় তার বাড়িতে খেলাধুলা করছিল। এক পর্যায়ে তাকে ১০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে বাড়ির পাশের মুক্তা গাছের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।

এ সময় ভিকটিমের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে বখাটেরা পালিয়ে যায়। পরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

মেয়েটি বর্তমানে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় রাতেই অভিযোগ দায়ের করা হলে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে ২ কিশোরকে আটক করা হয়।

শিশু ধর্ষণের ঘটনায় আটক দুই কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ভিকটিমের মামা মুমিন মিয়া বলেন, আমার ভগ্নিপতি (৫০) বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। রোববার বিকেলে তার মেয়ের এই ঘটনা শোনার পর থেকে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। সোমবার বেলা ১১টায় তিনি মারা যান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102