দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও ও চিলাইপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, আজ দুপুর ২টার দিকে বাংলাবাজার ইউনিয়নের চিলাইপাড় গ্রামে ছফির উদ্দিনের পুকুরের পানিতে ডুবে তার ৫ বছর বয়সী শিশু কন্যা আমেনা খাতুন নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি পর পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে স্বজনরা স্থানীয় বোগলাবাজার কমিউনিটি ক্লিনিকে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে বেলা ১২টায় একই ইউনিয়নের জুমগাঁও গ্রামের আলী হায়দারের পুকুরে পরে তার ২০ মাস বয়সী ছেলে মিছবাউল ইসলামের মৃত্যু হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শ করেছে। মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।