রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

সুনামগঞ্জে তিন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে সিল গালা ও জরিমানা

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
সুনামগঞ্জে তিন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে সিল গালা ও জরিমানা - Banglar Mati

সুনামগঞ্জের দোয়ারাবাজারে তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু।

চিকিৎসক ছাড়া আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা, আবাসিক ভবনে ল্যাবরেটরি পরিচালনা ও লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হাওয়ায় স্থানীয় সাদিক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়। ভোক্তা অধিকার আইন এবং মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড ল্যাবরেটরীজ রেজুলেশন অর্ডিন্যান্স ১৯৮২ বিধিতে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, চিকিৎসক না থাকা ও অতিরিক্ত ফি আদায়ে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় লাইফ এইড ডায়াগনস্টিক সেন্টার ও মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টারকে যথাক্রমে ৫০ হাজার ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসব তথ্য নিশ্চিত করে সুনামগঞ্জ সিভিল সার্জনের প্রতিনিধি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সালেহীন বলেন, ‘মানুষ যাতে সঠিক স্বাস্থ্যসেবা পায়, তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছি’। অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে আমাদের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102