বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

স্মার্ট প্রিপেইডকার্ড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত

ফারুক আহমদ চৌধুরী
  • প্রকাশিত সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
স্মার্ট প্রিপেইডকার্ড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত - Banglar Mati

অতিরিক্ত বিদ্যুৎ বিল ও ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহার করে পুরাতন পোষ্টপেইড মিটার বহাল রাখার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার(১১ডিসেম্বর) দুপুরে নগরীর বাগবাড়ী নুরিয়া মসজিদের সন্মুখে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে বাগবাড়ী নরশিংটিলা এলাকাবাসী বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

এসময় এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন, নরশিংটিলা এলাকার উন্নয়ন কমিটির সভাপতি মঈনুল হক চৌধুরী, আবু সুফিয়ান, মাশুক মিয়া,আশুক মিয়া, খিজির হায়াত, সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী কামরুজ্জামান দিপু, ইসলাম উদ্দিন, আব্দুল জলিল,চমক আলী, ফারুক আহমদ চৌধুরী, নোমান আহমদ,আব্দুর রহিম,এনামুল হক, আকবর আলী, খোকা মিয়া, আনোয়ার আহমদ, জামিল আহমদ, শাহিন আহমদ, হানিফ মিয়া, তারেক আহমদ, সহিদ আহমদ, কামাল আহমদ, মঈনুদ্দিন আহমদ, সুরজ মিয়া, কামরুল ইসলাম, সেলিম আহমদ, মিলন আহমদ,শিপু আহমদ, মনু মিয়া, শাহজাহান মিয়া, নাহিদ খান, তুহিন আহমদ, লিটন আহমদ, সেলিম আহমদ, কুটু মিয়া, আরশ আলী, আব্দুল ওয়াহাব, পারভেজ আহমদ,প্রমুখ

স্মারকলিপিতে এলাকাবাসী উল্লেখ করেন, পূর্বের মিটারগুলোকে ডাস্টবিনে ফেলে স্মার্ট প্রি-পেইড মিটার লাগানোর কোন প্রয়োজন নেই। প্রি-পেইড মিটার নষ্ট হলে তা পরিবর্তন করা এবং নষ্ট মিটারের ভুতুড়ে বিল সংশোধন করা অসম্ভব হয়ে দাঁড়াবে।মিটারের রিডিংম্যানসহ শত শত কর্মচারীও কাজ হারাবে। ২০০৩ইং এর ৫৬ নং ধারা মতে গ্রাহকের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে হলে কোম্পানীকে ১৫ দিন পূর্বে নোটিশ দিতে হয়। কিন্তু এই প্রি-পেইড মিটারের কার্ড শেষ হলে সাথে সাথেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এসময় প্রি-পেইড মিটার ব্যবহারকারী গ্রাহকরা জানান, আগের বিলের চেয়ে অতিরিক্ত টাকা খরচ করা হচ্ছে। ভূক্তভোগী এক গ্রাহক জানান, তিনি বাসার মিটারে এক হাজার টাকা রিচার্জ করেন। এর মধ্যে মিটার ভাড়া, ডিমান্ড চার্জ, ভ্যাট, সার্ভিস চার্জ এসবের টাকা কেটে নেওয়া হয়। টাকা ভরতেই ফুরিয়ে যায়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102